2 Answers
খাওয়া দাওয়া করলে ওযু ভাঙ্গে না ,নামায পরার ক্ষেত্রে খাবার শেষে সুন্দর করে কুলি করে যাতে দাতের ফাকে কোন খাবার কনা আটকে না থাকে । তবে কিছু খাবার খেলে ওযু ভেঙ্গে যায় । নিচে তার আলোচনা করা হল
উটের গোশ্ত্ (কলিজা, ভূঁড়ি) খেলে ওযু ভেঙ্গে যায়। এক
ব্যক্তি মহানবী (সাঃ) কে জিজ্ঞাসা করল, ‘উটের গোশ্ত্
খেলে ওযু করব কি?’ তিনি বললেন, “হ্যাঁ, উটের গোশ্ত্
খেলে ওযু করো।” (মুসলিম, সহীহ ৩৬০নং)
তিনি বলেন, “উটের গোশ্ত্ খেলে তোমরা ওযু
করো।” (আহমাদ, মুসনাদ, আবূদাঊদ, সুনান, তিরমিযী,
সুনান, ইবনে মাজাহ্, সুনান, জামে ৩০০৬ নং)
অযু ভঙ্গের কারন সমূহ: ১. লজ্জাস্থান থেকে কিছু বের হয়ে আসলে ওযু নষ্ট হয়ে যাবে। যেমন: প্রস্রাব-পায়খানা, বায়ু, মানী (semen) ও মাযীহ (pre-seminal fluid), ইস্তিহাযার রক্ত প্রভৃতি। ২. অধিকাংশ ওলামার মত অনুযায়ী, লজ্জাস্থান ছাড়া শরীরের অন্য কোনো স্থান থেকে কিছু বের হয়ে আসলে ওযু ভাঙবে না। ৩. ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো কারণে (ঘুম, জ্ঞান হারিয়ে ফেলা বা মাদকদ্রব্যের ব্যবহার) সংজ্ঞাহীন হয়ে পড়লে ওযু ভেঙে যাবে। তবে যদি চেতনা পুরোপুরি লুপ্ত না হয় (যেমন হালকা তন্দ্রা) তবে ওযু ভাঙবে না। ৪. নিজের বা অন্যের লজ্জাস্থান হাত (কবজি পর্যন্ত) দিয়ে সরাসরি (কোনো আবরণ ছাড়া) স্পর্শ করলে ওযু ভেঙে যায়। ৫. পায়ুপথ স্পর্শ করলে ওযু ভাঙে কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। আমাদের অনুসৃত আলিমদের মত অনুযায়ী ওযু ভাঙে না। ছোট বাচ্চাদের লজ্জাস্থান স্পর্শ করলে ওযু ভাঙে না। ৬. সঠিক মত অনুযায়ী বিপরীত লিঙ্গের কাউকে স্পর্শ করলে ওযু ভাঙে না। তবে যৌন ইচ্ছা থেকে স্পর্শ করলে যদি লিঙ্গ থেকে কিছ বের হয়ে আসে, তবেই ওজু ভাঙবে। কিছু বের না হলে ওজু ভাঙবে না। ৭. কেউ মুরতাদ হয়ে গেলে (ইসলাম থেকে বের হয়ে গেলে) তার ওযু এবং অন্য সকল কাজ বাতিল হয়ে যায়। সে যদি পুনরায় ইসলামে প্রবেশ করে তবে তাকে নতুন করে ওযু করতে হবে। ৮. উটের মাংস খেলে ওযু ভেঙে যায়। ( দেখুন সহি মুসলিম হাদিস ৩৬০) ৯. যার সবসময় প্রস্রাব পড়তে থাকে তাকে প্রতিবার নামাযের আগে নতুন করে ওযু করে নিতে হবে। একবার ওযু করে নেয়ার পরে আবার প্রস্রাব বের হলো কিনা তা দেখার দরকার নেই। ১০. স্পষ্ট জ্ঞান বা ইয়াকীন কখনো সন্দেহের কারণে দূর হয় না। যেমন কারো যদি জানা থাকে যে তার ওযু ছিল না, কিন্তু পরে ওযু করেছে কি করেনি তা নিয়ে সন্দেহ থাকে তবে ধরে নিতে হবে তার ওযু নেই। অনুরূপভাবে কেউ যদি ওজু করার পর ওযু ভাঙা নিয়ে সন্দেহে থাকে তবে তার ওযু আছে বলে ধরতে হবে। সুতরাং উটের মাংশ খাওয়া ব্যাতিত অন্য কিছু খেলে অযু ভাঙ্গার কোন কারন নেই। তথ্যসূত্র: http://israfilhossan.blogspot.com/2014/04/blog-post_5858.html
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy