6 Answers

খুশকি দূর করতে নিচের পয়েন্টগুলি মেনে চলতে পারেন:

১. চায়ের তেল: এক গবেষনায় দেখা গেছে শ্যাম্পুর চাইতে খুশকি তাড়াতে চায়ের তেল ঢের বেশি কাজে আসে। তবে ইচ্ছে হলে আপনার ব্যবহৃত শ্যম্পুর সাথে কয়েক ফোঁটা চায়ের তেল মিশিয়েও খুশকি সমস্যা দূর করতে পারেন আপনি।

২. অ্যাপল সাইডার ভিনেগার: আপেলের রস থেকে পাওয়া ভিনেগার কাজে আসতে পারে আপনার খুশকি সমস্যায়। এক্ষেত্রে আপেলের ভেতরে থাকা এ্যাসিড কাজ করে থাকে মাথার খুশকিকে দূর করতে। একটি কাপের এক-চতুর্থাংশ আপেলের রসের সাথে এক-চতুর্থাংশ পানি মিশিয়ে নিয়ে ভালো করে স্প্রে করুন চুলে। এরপর একটা নরম তোয়ালেতে মাথা জড়িয়ে রাখুন ১৫ মিনিট থেকে এক ঘন্টা অব্দি। সপ্তাহে দুবার এটি করার মাধ্যমে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন খুশকি থেকে।

৩. নারকেল তেল: নারকেল তেল কেবল আপনার মাথার খুশকিই দূর করে তা নয়, চুলে ছড়িয়ে দেয় সুগন্ধ। আর তাই গোসলের আগে মাথার খুশকিতে ৩-৪ টেবিল চামচ নারকেল তেল মেখে এক ঘন্টা অপেক্ষা করুন। এরপর ভালো করে শ্যাম্পু করে নিন চুল। তবে ভালো হয় যদি শ্যাম্পু বাছাই এর ক্ষেত্রেও আপনার পছন্দের তালিকায় থাকে নারকেল তেলসমৃদ্ধ শ্যাম্পু।

৪. লেবু: লেবুর চাইতে খুশকির ভালো প্রতিরোধক আর হতেই পারেনা। আর তাই প্রতিদিন ২ টেবিলচামচ লেবুর রস খুশকিতে লাগান। এরপর সেটাকে ধুয়ে নিন পানি দিয়ে। এরপর এক চামচ লেবুর রস ভালো করে মেখে নিন চুলেও। পদ্ধতিটি অনুসরন করতে থাকুন আপনার মাথার খুশকি একেবারে অদৃশ্য হয়ে যাওয়ার আগ অব্দি।

৫. লবন: সাধারন কাজে ব্যবহৃত লবন হতে পারে আপনার খুশকির একটি মারাত্মক প্রতিরোধক। শ্যাম্পু করবার আগে একটি সল্টশেকার নিয়ে খানিকটা লবন মাথায় ছড়িয়ে নিন ও খানিকটা ঘষুন।

৬. জলপাই তেল ও অ্যালোভেরা: শ্যাম্পুর আগে খানিকটা অ্যালোভেরা দূর করতে পারে আপনার খুশকি সমস্যাকে। আর সেক্ষেত্রে কাজ করতে পারে জলপাই তেলের ১০ মিনিটের ম্যাসেজও।

৭. রসুন: মাথায় খুশকি উত্পাদনকারী ব্যাকটেরিয়াদেরকে দূর করে রসুন। তবে এর গন্ধ দূর করতে রসুন বেটে মাখার আগে এতে মিশিয়ে নিতে পারেন খানিকটা মধুও।

তথ্যসূত্র: http://www.protichhobi.com/2015/03/01/%E0%A6%96%E0%A7%81%E0%A6%B6%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%81%E0%A6%AC-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0/

2778 views

খুশকির বিড়ম্বনাকর সমস্যা থেকে মুক্তি পেতে পারি সে সম্পর্কে কিছু পরামর্ষ। ১. অ্যালোভেরা বা ঘৃতকুমারীঃ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস মাথায় ব্যবহার করলে মাথার ত্বক দীর্ঘসময় আর্দ্র ও খুশকি মুক্ত থাকে, এছাড়া এর কিছু ঔষধি গুন রয়েছে যা খুশকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। বর্তমানে বিভিন্ন সুপার শপ এবং কাঁচা বাজারে অ্যালোভেরা কিনতে পাওয়া যায়। এটি একধরনের রসালো পাতা, যা থেকে ঘন ও আঠালো রস বের হয়, এ রস সরাসরি মাথার তালুতে হালকা ভাবে ঘসে ঘসে ব্যবহার করতে পারেন। ২. বেকিং সোডাঃ কেক বা পেস্ট্রি বানাতে এটি ব্যবহৃত হয়, তবে মাথার তালুতে ব্যবহার করলে খুশকি প্রতিরোধেও এটি বেশ কার্যকর। প্রথমে আপনার মাথা পানি দিয়ে ভিজিয়ে নিন, এরপর বেকিং সোডা নিয়ে মাথার তালুতে হালকা ভাবে ঘসে ঘসে ব্যবহার করুন এবং মাথা ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এ প্রক্রিয়া অনুসরন করতে পারেন। ৩. অলিভ অয়েলঃ সাময়িক ভাবে খুশকি দূর করতে এটি ব্যবহার করতে পারেন, প্রথমে সামান্য অলিভ অয়েল মাথার তালুতে লাগান এবং ১ ঘণ্টা অপেক্ষা করুন, এরপর চিরুনি বা ব্রাশ দিয়ে চুল আঁচড়ে নিন, এতে করে মাথার খুশকি চিরুনি বা ব্রাশ এর সাথে চলে আসবে এবং নির্দিষ্ট সময়ের জন্য আপনার চুলকে খুশকি মুক্ত রাখবে। ৪. ভিটামিন বিঃ বিভিন্ন ধরনের বি- ভিটামিন খুশকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। শাকসবজি, ফলমূল, মাংস, দুধ ইত্যাদি থেকে আমরা এগুলো পাই তবে খুব সহজেই ভিটামিন-বি সাপ্লিমেন্ট (ওষুধ) সেবনের মাধ্যমে আমরা এসব ভিটামিন পর্যাপ্ত পরিমানে পেতে পারি। ৫. জিংক ও সেলেনিয়ামঃ এসব মিনারেল খাবারের মাধ্যমে গ্রহন করলে খুশকির প্রকোপ কম হয়। মাছ, মাংস ও দুধ এ এসব মিনারেল রয়েছে। এছাড়া জেসকল শ্যাম্পুতে এসব মিনারেল রয়েছে সেগুলোও ব্যবহার করলেও উপকার পাওয়া যেতে পারে। তথ্যসূত্রঃ Alan Dattner, MD, holistic dermatologist, New York; founder, HolisticDermatology.com. McLean Sheperd, MD, dermatologist, Mount Pleasant, S.C. Michele Green, MD, dermatologist, New York.

2778 views

এক ধরনের শ্যাম্পু পাওয়া যায় যা এই খুসকি দুর করার জন্যি ব্যাবহার করে। dancel sampu.. এটি মাথায় নিয়মিত ব্যাবহার করলেই খুসকি কমে যাবে।

2778 views

১. অল্প গরম করা ওলিভ ওয়েল স্ক্যাল্পে একঘন্টা রেখে দিন। তারপর গরম জলে মাথা ধুয়ে ফেলুন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা থাকলে কোনও হেয়ারস্টাইলিং শ্যাম্পু করবেন না।। ২. গরম জলে ৩-৪ টি নিম পাতা দিয়ে দিন। ভাল করে ফোটান। নিম-জল দিয়ে ভাল করে স্নান করুন। আসলে ব্যাকটেরিয়া দূর করতে নিমের উপকারিতা অনবদ্য। তাই মাথার খুশকি দূর করতে নিমের ওষুধ খুবই কার্যকরী। ৩. আমলা গুঁড়ো ভালো করে পিষে নিন। তাতে তুলসি পাতার রস দিন। এই মিশ্রণটি বাল করে স্ক্যাল্পে লাগান। এক ঘন্টা রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। ৪. যাদের ওয়েলি স্কিন, তারা ভিটামিন ই ( অ্যাভাক্যাডো) ও জিঙ্ক ( সি-ফুড, বাদাম, ডাল) খাবার খান।

2778 views

খুশকি থেকে দ্রুত রক্ষা পাওয়ার কিছু উপায় : সকলেই কমবেশি খুশকির যন্ত্রণায় ভুগে থাকেন। এর মূল কারণ হচ্ছে রুক্ষ আবহাওয়া এবং পরিবেশের ধুলোবালি যা মাথার ত্বকে খুশকির উপদ্রব বাড়ায়। তবে খুশকির উপদ্রব দ্রুত দূর করার রয়েছে বেশ কিছু কার্যকরী ঘরোয়া উপায়। একটু সময় বের করে নিয়ে এই পদ্ধতিগুলো ব্যবহার করলে মুক্তি পাবেন যন্ত্রণাদায়ক খুশকির হাত থেকে। ১. বেকিং সোডার ব্যবহার: মাথা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর বেকিং সোডা আঙুলের ডগায় লাগিয়ে পুরো মাথার ত্বকে ঘষে ঘষে লাগিয়ে নিন। ১০ মিনিট পর চুল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু দেবেন না। পরের দিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন। সপ্তাহে ১ বার ব্যবহারে ভালো ফল পাবেন। ২. নারকেল তেল ও লেবুর রসের ব্যবহার: ৩ টেবিল চামচ নারকেল তেল ও ২ টেবিল চামচ লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোঁড়ায়, মাথার ত্বকে ভালো করে ঘষে লাগিয়ে ম্যাসাজ করে নিন। ২০-২৫ মিনিট চুলে রেখে সাধারণভাবে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে দ্রুত খুশকির হাত থেকে মুক্তি পাবেন। ৩. সাদা ভিনেগারের ব্যবহার: সাদা ভিনেগার পুরো চুলে ও মাথার ত্বকে তেলের মতো করে লাগিয়ে নিন। একটু বেশি করে লাগিয়ে নেবেন মাথায়। একটি তোয়ালে দিয়ে পুরো মাথা পেঁচিয়ে সারারাত রাখুন। পরের দিন সকালে চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু করে। সপ্তাহে ২ বার করুন, খুশকি দ্রুত দূর হবে। ৪. অ্যাসপিরিন ট্যাবলেটের ব্যবহার: ৩ টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে নিন। ১ টেবিল চামচ ভিনেগারে এই ট্যাবলেট গুঁড়ো গুলিয়ে নিয়ে মাথার ত্বকে ঘষে লাগিয়ে নিন। দেড় ঘণ্টা মাথায় রেখে মিশ্রণটি পানি দিয়ে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা দ্রুত গায়েব হয়ে যাবে। ৫. মারাত্মক খুশকির সমস্যার জন্য মেথির ব্যবহার: মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে বেটে নিন ভালো করে। ছেঁকে নেয়া পানি ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ৩-৪ ঘণ্টা রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে সব শেষে চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে ২ বার করুন। অনেক বেশি খুশকির সমস্যা থাকলেও তা দূর হয়ে যাবে।

2778 views

খুস‌কি থে‌কে মু‌ক্তি পে‌তে এই সহয কাজ টি করুন কাজ টি হল : প্রতিদিন ২ টেবিলচামচ লেবুর রস এবং ২ টেবিলচামচ আমলকির রস এক সাথে মিশিয়ে গোসলের ১৫ মিনিট আগে খুসকি তে লাগিয়ে নিন এবং ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন আশা করি খুস‌কি থে‌কে মু‌ক্তি পাবেন

2778 views

Related Questions