শয়তানের কুমন্ত্রণা থেকে বাচতে চাই । সাহায্য করেন?
2 Answers
ওয়ালাইকুমুস আসসালাম। আপনার যা অবস্থা তাতে এই ভাবে চলতে থাকলে খুব দ্রুত শির্ক করে ফেলবেন আপনি। শয়তান থেকে বাঁচতে সব সময় আল্লাহতালারর কাছে শয়তান থেকে বেঁচে থাকার প্রার্থনা করুন। সব সময় আল্লাহতালারর জিকির করুন। কোন সময় একা থাকবেন না। রুমে একা থাকবেন না। যখন অবসর পাবেন তখন ওয়ায শুনুন। নয়তো ঈমাম সাহেব এর সাথে এই বিষয় নিয়ে কথা বলুন। হাদিস এর বই পড়ুন। সর্বোপরি আল্লাহতালার উপর ভরসা করুন এবং বিতাড়িত শয়তান থেকে আল্লাহতালারর কাছে আশ্রয় প্রার্থনা করুন।
শয়তান থেকে আত্মরক্ষার দশটি উপায়ঃ ১) আল্লাহর কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া; ২) সুরা ফালাক ও সুরা নাস তেলাওয়াত করা; ৩) আয়াতুল কুরসি তেলাওয়াত করা; ৪) সুরা বাকারা তেলাওয়াত করা; ৫) সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করা; ৬) সুরা গাফির এর প্রথম তিন আয়াত তেলাওয়াত করা; ৭) “লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু, লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইইন কাদীর” একশত বার পড়া যার অর্থ – আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন মাবুদ নেই, তিনি এক তাঁর কোন শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসা মাত্রই তাঁর, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। ৮) প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা ৯) ভাল ভাবে ওজু করা এবং সালাত আদায় করা; ১০) অনর্থক এদিক সেদিক খেয়াল করা, অসার কথা বলা, অতিরিক্ত খাওয়া ও অহেতুক লোকজনের সাথে মেলামেশা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তা’আলা যেন আমাদেরকে সঠিকভাবে আমল কায়েমে করার তৌফিক দান করেন। 'আমিন'
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy