হোমিওপ্যাথিক ঔষধ কি কি উপকরন দিয়ে তৈরি?
1 Answers
হোমিওপ্যাথি ঔষধের প্রধান উৎস উদ্ভিদ। শতকরা ৭০ ভাগ ঔষধ তৈরি হয় উদ্ভিদ থেকে। এছাড়া উৎস হিসেবে রয়েছে প্রাণীজ, খনিজ এবং রোগজ জীবাণু। হোমিওপ্যাথির প্রথম ঔষধ চায়না (china)। এই চায়নার মাধ্যমেই হোমিওপ্যাথির আবিষ্কার। চায়নার উদ্ভিজ নাম সিঙ্কোনা অফিসিনালিস (cinchona)। এর প্রধান উপাদান কুইনিন (quinine), যা থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হত। কিন্তু পাকস্থলির সমস্যাসহ বহুবিধ রোগে। হোমিওপ্যাথির পূর্বে ১৭ শতক থেকেই ভেষজ হিসেবে চায়নার ব্যবহার ছিল চিকিৎসা বিজ্ঞানে। মৌমাছি থেকেও ঔষধ তৈরি হয়েছে হোমিওপ্যাথিতে। বিষাক্ত সাপের বিষ থেকেও তৈরি হয়েছে হোমিওপ্যাথি ঔষধ। লেকেসিস, ক্রোটেলাস, ইল্যা≈, ন্যাজা, ইত্যাদি অনেক মূল্যবান ঔষধ তৈরি হয়েছে সাপের বিষ থেকে। রোগ জীবাণুর বিশেষ ব্যবহার রয়েছে হোমিওপ্যাথি ঔষধ তৈরিতে যেমন- গণোরিয়ার জীবাণু থেকে তৈরি হয়েছে মেগেরিনাম, সিফিলিসের জীবাণু থেকে সিফিলিনাম, যক্ষ্মার জীবাণু থেকে টিউবারকুলিয়াম ইত্যাদি। এগুলো সবই জীবনরক্ষাকারী মূল্যবান ঔষধ।
সকল রোগের ক্ষেত্রেই হোমিও ভাল কার্যকারি, বিশেষ করে যৌন রোগে বেশি কার্যকারি হয় বলা হয়ে থাকে।