মাথার পিছনের অংশে ব্যাথা করছে এটা কি কোন রোগের লক্ষন?

২ দিন ৷ হালকা হালকা ব্যাথা ৷ মাঝে মাঝে হয় ৷
3039 views

3 Answers

মাথার পেছনের দিকে ব্যাথা করলেই যে আপনার কোন রোগ হয়েছে এটা বলা যাবেনা।কোন কারণবশত এটা সাময়িকের জন্যও হতে পারে। কয়েকদিন দেখুন। তারপরও না কমলে একজন ভাল ডাক্তার দেখান। কারণ এটা মাথার ব্যাপার।আজেবাজে কোন ঔষধ খেলে আরও ক্ষতি হতে পারে।

3039 views Answered

মাথা ব্যাথা শীতের কারনে হতে পারে, আপনি প্রাথমিক ভাবে চিৎকিসা নিন, এবং মাথা কাপড় বা রুমাল দিয়ে মুড়িয়ে রাখুন, ক্রমাগত অনেক দিন হলে দ্রুত ডাক্টারের পরামর্শ গ্রহন করবেন।

3039 views Answered

'মাথা ব্যাথা'- খুবই সাধারন অভিযোগ।মাথায় বিভিন্ন কারনে ও বিভিন্ন মাত্রায় ব্যাথা হতে পারে। ব্যাথা যদি খুব তীব্র ও প্রায়ই হয় তবে অবশ্যই ডাক্তারের সাহায্য নিতে হবে।আর যদি কাজের চাপ,দুশ্চিন্তা বা অনিয়ম জনিত কারনে ব্যাথা হয় তবে আমাদের খাবার মেনু কিছুটা পরিবর্তন করলেই এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেখা যাক তাহলে: ১. কম এসিডিক ও উচ্চ এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল যেমন- বেরি জাতীয় ফল, নাশপতি,পেয়ারা, আম,তরমুজ ইত্যাদি ফল যোগ করুন খাবার তালিকায়। ২.আশঁযুক্ত সবজি মাথা ব্যাথা উপশমে বিশেষভাবে কার্যকরী। দৈনিক মেনুতে রাখুন- বাধাকপি,ব্রোকলি,গাজর,চালকুমড়া,মিষ্টি আলু, বিভিন্ন রকমের সবুজ শাক। ৩.লাল চাল, লাল আটা,ওট বিস্কুট ও অন্যান্য whole grain দ্রব্য ব্যবহার করুন। ৪.তাজা মাছ রান্না করুন low-fat cooking methods'এ (যেমন -baking, broiling, steaming and grilling )।সাথে রসুন ব্যবহার করুন। ৫.সয়াবিন থেকে প্রাপ্ত বিভিন্ন সয়া দ্রব্য যেমন- soy milk, tofu,soy nugget ইত্যাদি বেশ কার্যকরী। ৬.কাঠ বাদামে magnesium আছে যা blood vessels'কে relaxকরে,যার ফলে ব্যাথা উপশম হয় সহজেই। ৭. সালাদে তিল আস্ত বা মোটা গুড়া করে সামান্য পরিমানে ব্যবহার করুন, উপকৃত হবেন। ৮.দৈনিক কমপক্ষে ২.৫ লিটার পানি পান করুন।

3039 views Answered

Related Questions

Next steps