4 Answers
স্ক্র্যাবিং অনেক সময় মৃত চামড়ার কারণে বিচ্ছিরি কালো দাগ হয়ে যায়। তাই মৃত চামড়া সরিয়ে ফেলতে পারলে কালো দাগ অনেকটাই কমে যায়। আর মরা চামড়া পরিষ্কার করার জন্য প্রয়োজন নিয়মিত স্ক্র্যাবিং করা। জেনে নিন স্ক্র্যাবিং এর দুটি পদ্ধতি। ১) আধা চা চামচ লবণ, ১/৩ কাপ গোলাপ জল, সামান্য জনসন বেবি পাউডার মিশিয়ে কিছুক্ষন ঘষে নিন। ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করুন। ২) লেবুর খোসায় চিনি লাগিয়ে নিন। এবার চিনি সহ লেবুর খোসাটি ত্বকে ভালো করে ঘষুন। নিয়মিত ব্যবহারে ফলাফল পাবেন।
এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, পুরাতন চামড়া উটে নতুন চামড়া বের হয়, এটি সাধারনত শীতকালে হয়ে থাকে, আপনি সেই ত্বকে সরিষার তেল অথবা ভ্যাসলিন নিয়মিতভাবে লাগাবেন।
প্রথমেই মরা চামড়া তুলে নিতে হবে। মরা চামড়া তুলতে ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন। স্ক্রাব তৈরি করতে- ২চা চামচ গুড়ো দুধ, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ চিনি একত্রে খুব ভালো করে মিশিয়ে পেস্ট তৈরী করুন। ভাল ফলাফল পেতে পেস্টের সাথে লেবুর রস ব্যবহার করতে পারেন। পেস্ট তৈরি হয়ে গেলে তা লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ভাল করে ঘষে ঘষে ধুয়ে নিন। ♣স্ক্রাবিং শেষে শরীরে অলিভ অয়েল ও নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে লাগাতে হবে। এতে শরীরের আর্দ্রতা বজায় থাকবে। ♣চামড়া অত্যাধিক পরিমাণে রুক্ষ হলে ক্ষারযুক্ত সাবান ব্যবহার থেকে বিরত থাকুন। এর বদলে ময়েশ্চারাইজযুক্ত সাবান ব্যবহার করুন। অথবা কাঠ বাদামের মাস্ক লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটা ত্বকের জন্য খুব উপকারী। ♣ সপ্তাহে অন্তত ১ দিন ঘৃতকুমারীর বা অ্যালোভেরার রস মালিশ করুন। ঘুমাতে যাবার আগে তিলের তেল, গ্লিসারিন আর গোলাপজল একসঙ্গে মিশিয়ে মালিশ করতে পারেন। এতে করে শরীরের চামড়া কোমল থাকবে। ♣ চামড়া উঠা সমস্যার আরেকটি কার্যকরী প্রাকৃতিক সমাধান হলো- জবা ফুল। ২-৩ টি জবা ফুল ঘষে রেখে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। যতক্ষণ সম্ভব ম্যাসেজটা শরীরের রাখুন। দিনে দুই বার করে টানা কয়েকদিন জবা ফুল ট্রিটমেন্ট চালাতে পারেন। এটা অবশ্যই কাজ দেবে। ♣প্রচুর পানি পান করুন। শরীরের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাটি এসিডের (যেমন- ওমেগা-৩) চাহিদা মেটাতে মাছ, বাদাম ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন। বেশি করে সবুজ শাক-সবজি আর রঙিন ফলমূল খান। ♣♣এসবের পরেও শরীরের চামড়া উঠা সমস্যার সমাধান না হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মাঝে মাঝে শরীরে চামডা উঠতে দেখা যায়। আর মরা চামডাগুলো বিশ্রী দেখায়। অবশ্য কিছুদিন পর ওগুলো এমনিতেই ওঠে যায়। তবে এসময় ভাল কোন বডি লোশন ব্যবহার করলে উপকার পাওয়া যায় যা আপনি ব্যবহার করলে নিজেই টের পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy