নাক থেকে মাঝে মধ্যে শ্লেষ্মার সাথে হালকা রক্ত বেরোচ্ছে?

এই ব্যাপারটি এর আগেও একবার হয়েছিল। তখন just একবার হয়েছিল। কয়েকদিন আগে সর্দি লেগেছিল।
3928 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

এটা তেমন কোন সমস্যা নয়। সর্দি বা সাইনুসাইটিস হলে সাধারনত এটা হয়। কারন তখন নাকের মিউকাস মেমব্রেন পাতলা হয়ে যায়। এবং নাক একটু শুকিয়ে গেলেই ফেটে গিয়ে রক্ত আসে । একে এপিসট্যাক্সিস বলে। যখন রক্ত বের হবে তখন নাক জোড়ে চেপে ধরবেন 2-3 মিনিট এবং মুখ দিয়ে নিঃশ্বাস নিবেন। কোনভাবেই শুবেন না। নাকের ভিতর একটু ভ্যাজলিন জাতিয় কিছু দিয়ে রাখলে আদ্রতা ধরে রাখতে সহায়তা করবে। সর্দি ভালো হলেই এটা ভালো হয়ে যাবে।

3928 views Answered

Related Questions

Next steps