খুশকির সমাধান চাই?
5 Answers
প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে বসেই খুশকির প্রতিকারের কিছু উপায়:::--- জলপাই তেল খুশকির সমস্যা দূর করতে জলপাই তেল বা অলিভ অয়েলের ব্যবহার নানা দেশে খুবই জনপ্রিয়। নিয়মিত জলপাই তেল ব্যবহারে খুশকি কমে। কারণ জলপাই তেল প্রাকৃতিকভাবেই ভালো ময়েশ্চারাইজার এবং ক্লিনজার হিসেবে কাজ করে বা ত্বকের আর্দ্রতা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে। কর্পূর ও নারকেল তেল নারকেল তেল ও কর্পূরের তেল নানা ভেষজ গুণে সমৃদ্ধ। আধা কাপ নারকেল তেলের মধ্যে এক চা-চামচ কর্পূরের তেল নিয়ে একটা বোতল বা পাত্রে রাখুন। খেয়াল রাখতে হবে যাতে বোতলের মুখ ভালো করে লাগানো থাকে বা পাত্রটির ঢাকনা ঠিকঠাক আটকানো থাকে, যাতে ভেতরে বাতাস না ঢোকে। শুষ্ক স্থানে এভাবে রাখা পাত্র থেকে কিছুটা তেল নিয়ে প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে মাথায় দিন। মিনিট দশেক ধরে ঘষে ঘষে চুলের গোড়ায় মাখুন। সকালে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে টানা দুই সপ্তাহ ব্যবহার করে উপকার পেলে ধীরে ধীরে এটা একদিন পর পর মাখুন বা আরও কমিয়ে দিন। বেকিং সোডা হালকা পানিতে মাথা ভিজিয়ে নিয়ে খানিকটা বেকিং সোডা পুরো মাথায় মেখে নিন। ভালো করে ঘষে ঘষে শ্যাম্পু না করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা মাথার খুলিতে থাকা ছত্রাক দমন করে প্রথমদিকে ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে। কিন্তু অল্পদিনেই ত্বকে স্বাভাবিক তৈলাক্ত অবস্থা ফিরে আসবে। কিন্তু এ সময়ে আপনি খুশকি থেকে মুক্তি পাবেন। লেবুর রস দুই টেবিল-চামচ লেবুর রস নিয়ে পুরো মাথায় চুলের গোড়ায় ঘষে ঘষে মাখুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার এক টেবিল-চামচ লেবুর রস নিয়ে এক কাপ পানিতে মেশান। লেবুর রস মেশানো পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। খুশকি না কমা পর্যন্ত প্রতিদিন এভাবে লেবু চিকিৎসা চালিয়ে দেখতে পারেন। ঘৃতকুমারী খুশকি ভরা মাথায় ঘৃতকুমারীর রস মেখে নিলে দারুণ আরাম পাবেন। খুশকির জ্বালায় দিনরাত চুলকানো থেকে খানিকটা ছুটিও দেবে ঘৃতকুমারীর রসের শীতল আরাম। এই উদ্ভিদ রসের সমৃদ্ধ উপাদানগুলো আপনার ত্বকের অনেক সমস্যাই দূর করবে। মেথি-তেল সাধারণ নারকেল তেলের সঙ্গে মেথি মিশিয়ে কয়েকদিন বোতলে রেখে দিন। নিয়মিত এই মেথি মেশানো তেল মাখুন মাথায়। রাতে মেখে সকালে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহারে মাথার চুল ও ত্বক দুইই ভালো থাকবে। খুশকি থেকেও রেহাই পাবেন। লবণ প্রতিদিনই কাজে লাগা লবণের অনেক ব্যবহারই হয়তো আমরা জানি না। মাথায় হালকা করে লবণ ব্যবহার করে দেখুন। প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে লবণ খুশকি দূর করতে দারুণ কাজ করবে। হালকা করে লবণ ব্যবহার করে তারপর শ্যাম্পু করলে শ্যাম্পুর পুরো সুবিধা আপনি কাজে লাগাতে পারবেন। এ ছাড়া চুলকাতে থাকা খুশকি ভরা মাথায় লবণ-চিকিৎসা দারুণ প্রশান্তিও দেবে আপনাকে।
প্রাকৃতিক উপায়ে খুশকি দূর করার টিপস : ----------------------------- খুশকি আপনার মাথার চুলের তো ক্ষতি করছেই, তার ওপরে এটা আবার মুখে ব্র“ণও সৃষ্টি করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব খুশকি দূর করাই বাঞ্ছনীয়। অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে খুশকি দূর হতে পারে। তবে আমরা দেখবো প্রাকৃতিক কিছু টিপস। প্রাকৃতিকভাবে কিভাবে নির্মূল করা যায় খুশকি। ৩-৪ টুকরা লেবু নিন এবং ৪-৫ কাপ পানির মধ্যে দিয়ে ১৫-২০ মিনিট ধরে সিদ্ধ করুন। এরপর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার আপনার মাথার চুল ধোয়ার সময় এটি ব্যবহার করুন। কমপক্ষে ১ সপ্তাহ এটি ব্যবহার করবেন। ২ টেবিল চামচ মেথি সারারাত ধরে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সকালে তা দিয়ে সুন্দর করে পেস্টের মত বানিয়ে ফেলুন। এই পেস্ট আপনার চুলে এবং মাথার তালুতে ব্যবহার করুন কমপক্ষে ৩০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ভাল ফলাফলের জন্য অন্তত ৪ সপ্তাহ ব্যবহার করুন। গোসলে যাওয়ার আগে লেবুর রস দিয়ে আপনার মাথার তালুতে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। সমপরিমান পানি এবং ভিনেগার দিয়ে মিক্সার তৈরি করুন। রাতে মিক্সারটি মাথার তালুতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ওঠে বেবি শ্যাম্পু দিয়ে হালকাভাবে চুল ধুয়ে ফেলুন। কিছু পরিমাণ দধি চুলে এবং মাথার তালুতে লাগিয়ে রাখুন। এটা ১ ঘন্টা রেখে দিন। এরপর হালকাভাবে বেবি শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এই পদ্ধতি অবলম্বন করুন। দু’টো ডিম ভাঙুন এবং এটি পেস্ট আকারে মাথার তালুতে লাগান। এক ঘন্টা পর ভালভাবে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি খুশকি দূর করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। হালকা উষ্ণ বাদাম তেল, নারিকেল তেল অথবা অলিভ ওয়েল মাথার তালুতে ম্যাসাজ করতে পারেন। এতে খুশকি দূর হয়। ১ টেবিল চামচ লেবুর রস এবং ৫ টেবিল চামচ নারিকেল তেল একসাথে মেশান। এবার এই মিক্সার মাথার তালুতে ব্যবহার করুন। ২০-৩০ মিনিট পর ভাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিমপাতা পিষে পেস্ট বানিয়ে ফেলুন। এবার মাথার শুষ্ক খুলিতে এই পেস্ট সরাসরি প্রয়োগ করুন। আধাঘন্টা পর ধুয়ে ফেলুন। চুল সবসময় পরিস্কার রাখুন। অপরিস্কার চুলে খুশকি হবে এবং বৃদ্ধি পাবে এর কোনো বিকল্প নেই। কাজেই প্রতিদিনই আপনার চুল পরিস্কার করে ধুয়ে ফেলবেন। ধীরে ধীরে আপনার চুল থেকে হারিয়ে যাবে খুশকি।
খুসকির সমাধান পেতে এই দুটি বিষয় অনুস্বরণ করতে পারেন। ১- এক শিশি জয়তুন তেল , এক মুঠ কালজিরা ও এক কাপ আদা কুচি নিন..কালজিরা ব্লেন্ড করেনিন ... অল্প আগুনে তিনটা ভালমত মিক্স করে গরম করুন... ১০/১৫ মিনিট পর নামিয়ে শিশিতে ভরে রাখুন.. সপ্তায় ২ বার গোসল করার আগে ২০ মিনিট করে মাথায় মাসাজ করুন... ( বয়স্কদের জন্য বেশি উপকারি ) ২- দৈনিক গোসলের আগে ২০ মিনিট করে চুলে সিতি করে করে পেয়াজ ডলুন.. পেয়াজের কস টা বেশি উপকারি .. এতে চুল পরা কমবে ও ঘন হবে...
বর্তমান সময়ে নারী-পুরুষ প্রায় সবারি খুশকি সমস্যা আছে।কারো কারো এই সমস্যাটি দীর্ঘদিনের আবার কারো কারো ধুলাবালি জনিত খুশকি হয়ে থাকে।আজ আপনাদের এমন কয়েকটি প্রাকৃতিক পদ্ধতি শেয়ার করব যার মাধ্যমে ঘরোয়া উপায়েই আপনি খুশকি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ১)গোসলে যাওয়ার আগে লেবুর রস মাথায় লাগান,৩০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। ২)একটি ডিম ভেঙ্গে পেস্ট তৈরি করে সেটা মাথায় লাগান,১ ঘন্টা পর মাথা ধুয়ে ফেলুন।এই পদ্ধতি আপনার চূল পড়া কমাতে সাহায্য করবে।পাশাপাশি খুশকিও দূর হবে। ৩)২ টেবল চামচ মিথি সারা রাত ভিজিয়ে রাখুন।সকালে সেটা পেস্ট করে মাথায় লাগান।৩০ মিনিট অপেক্ষা করুন এরপর মাথা ধুয়ে ফেলুন।ভালো ফলাফল পেতে ৪ সপ্তাহ এই পদ্ধতি ব্যবহার করুন। ৪)৩-৪ টুকরা লেবু নিন।৪-৫ কাপ পানিতে ২০-২৫ মিনিট সিদ্ধ করুন।এরপর চুলা থেকে নামিয়ে পানিটা ঠান্ডা করে নিন।এবার চুল ধোয়ার সময় এই পানিটা ব্যবহার করুন।এই পদ্ধতির নিয়মিত ব্যবহার আপনার মাথা থেকে খুশকি তাড়াবে পাশাপাশি চুল হবে ঝর ঝরে। ৫)সামান্য পরিমাণ দধি মাথার তালুতে লাগিয়ে রাখুন এক ঘন্টা।এরপর শ্যাম্পু করে নিন।এটা সপ্তাহে ২বার ব্যবহার করা যাবে। ৬)নিম পাতা পেস্ট করে মাথার তালুতে লাগান।১ঘন্টা পর ধুয়ে ফেলুন। ৭)লেবুর রস ও নারিকেল তেল একসাথে মিশিয়ে মাথায় লাগান।১ ঘন্টা এভাবে রেখে একটা তোয়ালে হালকা গরম পানিতে ভিজিয়ে সেটা চুলে পেচিয়ে রাখুন.১০-১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।এই পদ্ধতি আপনার চূল মজবুত করার পাশাপাশি মাথা থেকে খুশকি দূর করবে।
খুসকি থেকে মুক্তি পেতে হলে কড়াইএ ২৫০ গ্রাম সরিষার তেল গরম করুন। তাতে ৬০ গ্রাম মেহেদিপাতা দিন। একটা বাটিতে তেল নামিয়ে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে পাতা গুলো হাত দিয়ে গুড়ো করুন। এটি অনেক দিন ফ্রিজে না রেখে ব্যাবহার করা যায়। শ্যাম্পু করার আগের দিন রাতে চুলের গোরায় ওচুলে ঘষুন। মাথায় ১ টা সাওয়ার ক্যাপ অথবা কাপড় পেচিয়ে নিন। পরের দিন শ্যাম্পু করুন। খুসকি অনেক কমে যাবে আর চুল ঝর ঝরে হবে।সপ্তাহে ২ দিন নিয়মিত ব্যাবহার করলে অনেক উপকার হয়।