বিস্ময় এর সমস্যাগুলোর দ্রুত সমাধান চাই?
1 Answers
সদস্যদের প্রতিটি অভিযোগ কর্তৃপক্ষ গুরুত্বের সাথে দেখে। আপনার অভিযোগগুলো হলঃ ১। প্রশ্ন করতে গেলে, অনেক প্রশ্ন পাওয়া গেছে ১ ঘন্টা পর পুনরায় চেষ্টা করুন। সমাধানে আমিঃ এটি বিস্ময়ের একটি সিস্টেম। যেখানে আপনি ঘন্টায় ১টির বেশী প্রশ্ন করতে পারবেন না। অনেকেই আছে অহেতুক, অযৌক্তিক প্রশ্ন করে সাইটে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই বিস্ময় এই সিস্টেম চালু করেছে। ১টির বেশী প্রশ্ন করতে গেলেই এই লেখাটি দেখাবে। ২। কোন প্রশ্ন বা উত্তর দেখতে গেলে, পৃষ্ঠাটি খুজে পাওয়া গেলোনা লেখাটি আসে কেন? সমাধানে আমিঃ মাঝে মধ্যে সার্ভারে সমস্যার কারনে বিস্ময়ের অনেক প্রশ্ন এবং উত্তরে ক্লিক করলে এই লেখাটি দেখায়। এজন্য আপনি ব্রাউজার থেকে বের হয়ে পুনরায় চেষ্টা করুন, দেখতে পাবেন। আবার অনেক সময় বিস্ময়ের কারিগরি সমস্যার জন্য অনেক প্রশ্ন এবং উত্তর সাইট থেকে মুছে ফেলা হয়, এ জন্যই হয়তো লেখাটি দেখায়। ৩। হঠাত্ করে পয়েন্ট কমে যায় কেন? সমাধানে আমিঃ কোন সদস্য যখন ভুল উত্তর দেয় বা তার উত্তরে কেউ সতর্ক করে কর্তৃপক্ষ তখন ঐ সদস্যের ভুল উত্তরগুলো মুছে ফেলে এবং সতর্ক করা উত্তরগুলো যাচাই করে যদি ভুল প্রমানিত হয় তবে সেগুলোও মুছে ফেলে। আর এজন্যই পয়েন্ট কমে যায়। আর যদি নীতিমালা ভঙ্গ করে তাহলে সদস্যের পয়েন্ট জরিমানা করলেও পয়েন্ট কমে যায়। তাছাড়া সাইটের কারিগরি সমস্যার জন্যও পয়েন্ট কমতে পারে। ৪। সঠিক উত্তর দেওয়ার পরও কেন তা নির্বাচিত করা হয় না? সমাধানে আমিঃ আসলে যেকোন উত্তর নির্বাচিত করে যে প্রশ্নকর্তায়। একটি সমস্যামূলক উত্তরে একাধিক উত্তর আসতে পারে, সেখান থেকে প্রশ্নকর্তা যেকোন একটি উত্তর নির্বাচন করে। উত্তর নির্বাচন করা না করা এটা সম্পূর্ন প্রশ্নকর্তার উপর নির্ভর করে । এখানে কর্তৃপক্ষের কিছুই করার নেই। ৫। অতিরিক্ত সুবিধার অপব্যবহার করে উত্তর লুকিয়ে রাখে। সমাধানে আমিঃ বিস্ময়ে কোন সদস্য নীতিমালার বাইরে নয়। যদি কোন সদস্য নীতিমালার বাহিরে কাজ করে তাকে প্রশাসনকতৃক বন্ধ করে দেয়া হয় এবং তার অতিরিক্ত সুবিধাগুলোও বন্ধ করে দেয়া হয়। সেটা যে কেউ হতে পারে- নিবন্ধিত সদস্য, বিশেষজ্ঞ,সমন্বয়ক। আর সমন্বয়করা কখনো অন্যায়ভাবে কোন সদস্যের উত্তর লুকায় না। আপনার উত্তরটি তখনি লুকানো হয় যখন আপনি উত্তর দেওয়া আছে এমন প্রশ্নে আবার উত্তর দিয়ে থাকেন। আপনি যদি ভুল উত্তর দিয়ে থাকেন। আপনার উত্তরটি যদি প্রশ্নের সাথে না মিল থাকে। এসবগুলো বিবেচনা করেই সমন্বয়কগন সদস্যদের উত্তর লুকায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, বিস্ময়ের সাথেই থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy