কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে যারা ভালো জানেন তাদের সাহায্য চাই?
3 Answers
আউটসোর্সিংয়ের জন্য কম্পিউার কিনলে ভালো হবে । তোমার যেই বাজেট সেই বাজেটে তুমি নতুন কোনো কম্পিউটার কিনতে পারবে না । নতুন একটি কম বাজেটের কিনতে গেলে ২৫০০০ টাকা লাগবে । আর যদি ল্যাপটপ কিনতে চাও তাহলে বলব আউটসোর্সিংয়ের জন্য তুমি ভালো কাজ করতে পারবে না আর ল্যাপটপ কিনতে গেলে পুরাতন ছাড়া কিনতে পারবে না । তুমি যদি কম্পিউটার কিন তাহলে সবসময়ে নেট ইউস করে যে কোনো কাজ করতে তোমার কোনো হ্যাং হবে না
আপনার বর্ণণা অনুযায়ি বুঝলাম বাজেট ১৫ হাজার টাকা এবং আপনি আউটসোর্সিং করতে চান । তাহলে আপনি অবশ্যই পিসি কিনুন । কারণ কমদামি ল্যাপটপ এ আউটসোর্সিং করতে পারবেন তবে সমস্যা হবে । এক্ষেত্রে আপনি একটি ডেক্সটপ কম্পিউটার কিনুন । আরমসে কাজ করতে পারবেন । তবে বাজেট ২০কে থেকে ২৫কে হলে ভালো পিসি পেতেন ভাই ।
আপনি কম্পিউটার কিনতে চাচ্ছেন এটা খুবই ভালো কথা। আপনার সফলতা কামনা করছি। আপনার যেহেতু বাজেট কম তাই বলছি। পুরাতন ল্যাপটপ কেনার চেয়ে নতুন একটা কম্পিউটার কিনে ফেলেন। কারণ পুরাতন একটা ল্যাপটপ কিনবেন দেখা গেল দুইদিন পর সমস্যা দেখা দিচ্ছে। তখন আবার টাকা খরচ। আর পুরাতন ল্যাপটপ গুলোতে সাধারণত ব্যাটারি ব্যাক আপ থাকে না। তাই পরামর্শ হচ্ছে - ১০-১২ হাজার দিয়ে কিছু নতুন কম্পিউটার পাওয়া যায় তার মানে বুঝতেই পারছেন ১৫ হাজার দিয়ে এর চেয়ে সামান্য ভালো কনফিগারেশন এর কম্পিউটার পেতে পারেন। আরেকটা কথা হচ্ছে ভালো বুঝে এমন কাউকে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। নয়তো দোকানদারের হাতে ঠকবার সম্ভাবনা আছে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy