1 Answers
ঘাম পুরোপুরি নির্মূল সম্ভব নয়। তবে কিছুটা নিয়ন্ত্রণ করতে ও এর দুর্গন্ধ কমাতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন: বেকিং সোডা ব্যবহার: খুবই সহজ একটি প্রাকৃতিক উপায় হলো বেকিং সোডা ব্যবহার। প্রতিদিন একবার গোসলের পর বাহুর নীচে পুরো শুকিয়ে যাওয়ার আগে আপনার আলতো ভাবে বেকিং সোডা লাগিয়ে দিন। তারপর নতুন ড্রেস পরুন।এটা সরাদিন আপনার তক শুষ্ক রাখবে এবং ঘাম থেকে বাঁচবেন। আপেল জুস ও ভিনেগার: আপেল জুস এর সাথে ভিনেগার মিক্স করে রাতে ঘুমাবার আগে লাগাবেন দৈনিক একবার। এটি আপনার সৃষ্ট ব্যাকটিরিয়া ধ্বংস করবে, ত্বককে রাখবে শুষ্ক। ঘাম দেবে না আর। ফলে দূর্গন্ধ হবে না হওয়ার কোন সভ্বাবনা থাকবে না। আপনি থাকবেন প্রতিদিন ফুরফুরে মেজাজে। লেমন জুস: এটি একটি অতি ফলপ্রসু পদ্ধতি। আপনার হাতের কাছেই আঝে লেমন। ঝটপট কেটে জুস বের করে নিন। তারপর প্রতিদিন ঘুমাতে যাবার আগে লাগিয়ে নিন। সকাল বেলায় গোসল করুন। দেখবেন সারাদিন আপনার আন্ডার আর্ম কতটা ঘামহীন। নিশ্চিন্তে সময় দিন প্রিয় মানুষের সাথে, অফিস কিংবা অনুষ্ঠানে। নিয়মিত সেইভ: আন্ডার আর্ম এর নীচে দুর্গন্ধ হওয়ার একটি অন্যতম কারন হলো নিয়মিত সেইভ না করা। আপনি এ বিষয়ে একটু নজর দিলেই হয়ে গেল। দেখবেন আগের তুলনায় আপনি অনেক ভালো বোধ করছেন। ঘামাবেনা এবং দুর্গন্ধ হওয়ার প্রবনতা কমে যাবে। হারবাল চা পান: আপনি চা পান করছেন কিন্তু তা যদি হয় হারবাল চা তাহলেই হলো । আপনার শরীরে ঘাম ও ঘাম থেকে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবানু তৈরী হবে না আপনার শরীরে। প্রতিদিন কমপক্ষে দুই কাপ চা পান করুন তবেই ভালো থাকবেন আন্ডার আর্ম বা বাহুর নীচের দুর্গন্ধজনীত কারন থেকে। টেলকম পাউডার ব্যবহার: গোসলের পর পরই শরীর ভালোভাবে শুকিয়ে যাওয়ার আগে টেলকম পাউডার লাগিয়ে নিন। এটি সারাদিন আপনাকে ঘাম থেকে বিরত রাখবে এবং আপনার আন্ডার আর্ম বা বাহুর নীচের দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা কমে যাবে। রোলেট ব্যবহার: অনেকেই আছেন বাজারের অনেক নামী দামী ব্র্যান্ডের রোলেট ব্যবহার করছেন। এটি ও একটি ভালো পদ্ধতি কিন্তু এটি ব্যবহার করে অনেকেই ডাক্তার, রোলেট বিক্রয়কারী এবং বিউটিশিয়ানদের কাছে অভিযোগ করে থাকেন। এটি নাকি ড্রেস এর মধ্যে কালো দাগ তৈরী করে। এটি সত্য কিন্তু আপনি যদি সঠিক ভাবে ব্যবহার করেন তাহলে আর এই সমস্যা দেখা দিবে না। তা হলো গোসলের পর রোলেট লাগাবেন। তারপর একটু অপেক্ষা করুন যেন রোলেট শুকিয়ে যায়। তারপর আর্ম এর নীচে লাগানো রোলেট শুকিয়ে গেলে আপনি ড্রেস পরুন। দেখবেন আর সমস্যা হচ্ছেনা। http://amaderkonthosor.com/wp-content/uploads/2015/08/Keep-It-Shaved.jpg
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy