1 Answers
এয়ার হোস্টেস বা কেবিন ক্রু এই পেশায় যা আছে – এডভেঞ্চার , গ্ল্যামার আর উচ্চ আয়ের পন্থা। কেবল প্রয়োজন- ইচ্ছা আত্মবিশ্বাস, ঝুঁকি গ্রহণের মানসিকতা। দিন দিন ক্যারিয়ার হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু । সাথে সাথে পেশাটি হয়ে উঠেছে প্রতিযোগিতামূলক। তবে কিছু প্রশিক্ষণ কোর্স করে বাংলাদেশ বিমান ও বেসরকারিখাতে কর্মরত এয়ারলাইন্সেই চাকরির সুযোগ নেওয়া যায়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সে সাফল্যের এ ক্যারিয়ারে যুক্ত রয়েছে বাংলাদেশের তরুণ-তরুণীরা।
যোগ্যতা
এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হিসেবে নিজের ক্যারিয়ার বেছে নিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা প্রতি বিষয়ে বি গ্রেড সহ ‘এ’ লেভেল পাস করতে হবে। তবে কখনো স্নাতক ডিগ্রীও চেয়ে থাকে। বয়স ন্যুনতম ১৮ বছর। আরও লাগবে বাংলাদেশী পাসপোর্ট। স্মার্টনেস, ভালো ইংরেজি বলার দক্ষতা এগিয়ে রাখবে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু হবার প্রতিযোগীতায়। উপস্থিত বুদ্ধি-ধৈর্য্য ও সহনশীলতা, যেকোন পরিবেশে মানিয়ে নেয়ার ক্ষমতা, বিরক্তির মুহুর্তেও নিজেকে স্বাভাবিক রাখার ক্ষমতা এই চাকরিতে সফলতা এনে দেবে।
বেতন
ক্যারিয়ারের শুরুতে একজন কেবিন ক্রু ৩০-৪৫ হাজার টাকা মাসিক বেতন পেয়ে থাকেন। কোন কোন এয়ারলাইনস ৭০ হাজার থেকে এক লাখ পর্যন্ত সম্মানী দিয়ে থাকে। অন্য দেশে যাওয়ার পর থাকছে থাকা-খাওয়া ও ফ্লাইং আওয়ার ভিত্তিক ভাতা। অন্যান্য পেশার মতো এখানেও আবাসন খরচ, প্রভিডেন্ট ফান্ড, মেডিক্যাল ভাতা পাওয়ার সুবিধা আছে।
কী কাজ করতে হবে
বিমানে বহনকারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য প্রয়োজনীয় সেবা দেয়াই এয়ার হোস্টেসের মূল কাজ। বিমানের ওঠা-নামা সংক্রান্ত সকল তথ্য পাইলটের হয়ে যাত্রীদের জানাতে হয় এয়ার হোস্টেসকেই। পরিচ্ছন্নতা, খাবার দাবারের সরঞ্জাম পৌছানো, জরুরি ইকুইপমেন্ট, ফার্স্ট এইড আগে থেকেই ঠিক রাখা কেবিন ক্রুদের দায়িত্ব। বিমানে ওঠার পর যাত্রীদের টিকেট মিলিয়ে দেখা, যাত্রীদের সিট দেখিয়ে দেওয়া বিমান আকাশে উড়ার আগে যাত্রীদেরকে সিটবেল্ট লাগাতে বলা এবং কেবিন লাগেজ সিটে পৌছাতে সহায়তা করা, কেবিন ক্রুদের দায়িত্ব।
কাজের সময়
এ পেশায় কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। উড়োজাহাজ আকাশে থাকা মানেই কাজ থাকবে। বিমান সংস্থা দেশ-বিদেশে বেশ কিছু শহরে ফ্লাইট পরিচালনা করে। বর্তমানে দেশের অভ্যন্তরে আছে ঢাকা-চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল, সৈয়দপুরে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে ফ্লাইট চালাচ্ছে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমাণ্ডু, কলকাতা ইত্যাদি শহরে। তবে একজন কেবিন ক্রু সপ্তাহে ৩০ ঘণ্টা এবং মাসে সর্বোচ্চ ১২০ ঘণ্টা ফ্লাই করার সুযোগ পেয়ে থাকেন।
এর বাইরে আরও যে সুযোগ পাবেন
পরবর্তীতে ইন্টারন্যাশনাল মার্কেটিং- এ কাজ করতে পারেন। সেজন্য প্রয়োজন হবে ব্যক্তিগত উদ্যোগ। আর ভিন্ন ভিন্ন ভাষাগত দক্ষতা দেশের বাইরে কেবিন ক্রু হবার সুযোগ এনে দিতে পারে।
যেখানে প্রশিক্ষণ নিতে পারেনঃ
- কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি
কোর্সের মেয়াদ ৩ মাস। সপ্তাহে ২ দিন ক্লাস। ফি ৩৫ হাজার টাকা। ঠিকানা : সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা।
- ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট
কোর্সের মেয়াদ ৩ মাস। সপ্তাহে ৩ দিন ক্লাস। ফি ২০ হাজার টাকা। ঠিকানা : সেক্টর-৩, রোড-৪, বাড়ি-১৬, উত্তরা, ঢাকা।
- অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ
কোর্সের মেয়াদ ৩ মাস। সপ্তাহে ৩ দিন ক্লাস। ফি ১৫ হাজার টাকা। ঠিকানা : সেক্টর-১৩, রোড-১, বাড়ি-২১, উত্তরা, ঢাকা।
এছাড়া আরো অনেক স্থানেই এ সংক্রান্ত ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy