1 Answers
পৃথিবীতে ক্রমেই জনসংখ্যা বাড়ছে। ক্রম বর্ধমান জনসংখ্যা বিলাশ বহুল জীবন যাপন করতে গিয়ে পরিবেশের উপর বিরুপ প্রভাব ফেলছে। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। দেখা দিচ্ছে- ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, ভূমি ধস ইত্যাদি। পরবিবেশবিদরা এসব সমস্যা মোকাবেলায় কাজ করে থাকেন। পরিবেশবিদরা মূলত পরিবেশের ডাক্তার। কেননা পরিবেশ বিজ্ঞান, পরবিবেশের সমস্যা সমাধানের সম্প্রসারিত জ্ঞান দান করে। কেন পড়বেন পরিবেশ বিজ্ঞানে প্রাকৃতিক পরিবেশে যে কোন সময় ঘটতে পারে অপ্রত্যাশিত এবং ভয়ংকর কোন ঘটনা। এমন সব ঘটনার আগাম জানান দিতে পারে একজন পরিবেশ বিজ্ঞানী। পরিবেশের সমস্যা সমাধানের পথ দেখাতে পারে পরিবেশ বিজ্ঞানের শিক্ষা। এই বিজ্ঞান নির্দেশনা দেয়, পরিবর্তিত প্রক্রিয়ায় কীভাবে জীবন যাপন করতে হবে। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেন একজন পরিবেশ বিজ্ঞানী। পরিবেশবিদরা দেশে বিদেশে সম্মানিত হয়ে থাকেন। দেশ তথা বিশ্ব পরিবেশ উন্নয়নে অবদান রাখতে পারেন এই বিষয়ে শিক্ষা নিয়ে। পরিবেশ বিজ্ঞানের আলচ্য বিষয় পরিবেশ বিজ্ঞান আর্থ – সামাজিক বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জনসংখ্যা গতিবিদ্যা, আবাসন এবং নগরায়ন দিক অধ্যয়ন পরবেশ বিজ্ঞানের আওতাভুক্ত। পড়ার ধরণ বর্তমান বিশ্ব এবং দেশের পরিবেশ শিক্ষার চাহিদা অনুযায়ী পরিবেশ বিজ্ঞান বিভাগের চার বছরমেয়াদি বিএসসি (সম্মান) এবং দুই বছরমেয়াদি এমএসসি কোর্সের আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে নীতিনির্ধারণী বিভিন্ন তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে কোর্স পরিচালনা করা হয়। পড়বেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় www.du.ac.bd/faculty/sciences শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় www.sust.edu বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ খবর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ www.subd.net ড্যাফোডিল ইউনিভার্সিটি http://daffodilvarsity.edu.bd/ দেশের বাইরে পড়ার সুযোগ জার্মান, যুক্তরাজ্য, আমেরিকাতে উচ্চশিক্ষা নেবার সুযোগ আছে। কাজের ক্ষেত্র এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, মাছ ও বন্যপ্রাণী সেবা অধিদপ্তর,জাতীয় বন পরিষেবা,খাদ্য নিরাপত্তা বিভাগ, এনজিও, পরিবেশগত পরামর্শ প্রদান, পরিবেশগত সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কাজ করার সুযোগ পেয়ে থাকেন একজন পরবিবেশবিদ। আয় কেমন ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে প্রতি মাসে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy