1 Answers
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ বাংলাদেশ। পাশাপাশি এদেশে মানুষের সৃষ্টি করা দুর্যোগের প্রভাবও কম নয়। প্রতি বছর দক্ষ জনবল, প্রশিক্ষিত কর্মীর অভাবে দুর্যোগ জনিত কারণে দেশে যে ক্ষয়-ক্ষতি হয় সেগুলো সঠিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। সার্বিক পরিস্থিতিতে তাই বাংলাদেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে।
দূর্যোগ ব্যবস্থাপনায় কেন পড়বেন
নিজের ভাল অবস্থান তৈরি করার পাশাপাশি দেশকে সেবা করার সুযোগ, এর থেকে ভাল আর কি হতে পারে। আর এই সুযোগটি শতভাগ রয়েছে দূর্যোগ ব্যবস্থাপনায় বিষয়ে পড়াশুনা করলে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চ শিক্ষার গুরুত্ব প্রতিনিয়ত বেড়ে চলছে। সরকারের পরিবেশ ও দুর্যোগ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, এলজিইডি, ভূমি অধিদপ্তর, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা –তে রয়েছে চাকরির সুযোগ।
পাশাপাশি সুযোগ থাকছে বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এনজিও, ডোনার এজেন্সি, একাডেমিক ও রিসোর্স ইনস্টিটিউটসহ প্রভৃতি ক্ষেত্রে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- সেভ দ্যা চিলড্রেন, কেয়ার বাংলাদেশ, অ্যাকশন এইড, সিরডাপ, ইউএনডিপি, বিশ্বস্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক।
এছাড়াও ডিজাস্টার, সাইক্লোন শেল্টার ডিজাইন, রেসিস্টেন্ট বিল্ডিং তৈরি, দুর্যোগপ্রবণ এলাকায় ত্রাণ ও সাহায্য ব্যবস্থাপনা, টিমওয়ার্ক বিল্ডিং সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে ক্যারিয়ার গড়তে পারেন।
কোথায় পড়বেন
দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হচ্ছে। কিন্তু বিষয়টির চাহিদা বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে চালু হয়েছে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ।
স্বতন্ত্র এই ইনস্টিটিউটের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) পড়ার সুযোগ তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
স্নাতক সম্মানে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বাভাবিক নিয়ম প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে খ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
ফোন: ৯৬৬১৯০০-৭৩, ০১৭২১৪৭২৬৩০
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.univdhaka.edu
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করানো হয়।
ই-মেইল: [email protected] ওয়েবসাইট:www.univdhaka.edu
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্নাস ও মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারেন।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে চতুর্থ বিষয় বাদে সমষ্টিগত ভাবে ৬.০০ এবং আলাদাভাবে সর্বনিম্ন জিপিএ ২.৫০ থাকতে হবে।
ওয়েবসাইট- http://www.pstu.ac.bd/c
ব্র্যাক ইউনিভারসিটি
বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ২০০৫ সাল থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ২টি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা চাওয়া হয় কমপক্ষে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি। ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং উপযুক্ত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy