1 Answers
দিন দিন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান হারে বেড়ে চলছে জনসংখ্যার হার। জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস একদেশ থেকে অন্য দেশে বেচা- কেনা বেড়ে চলছে। বিশ্ব হয়েছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। বাণিজ্য সম্প্রসারণে একদেশের সাথে অন্য দেশের সীমানা চুক্তি হচ্ছে সহজ থেকে সহজতর। দেশে দেশে গড়ে উঠছে আন্তর্জাতিক ব্যবসায় সংস্থা। ব্যবসা প্রসার পাচ্ছে একদেশের প্রতিষ্ঠানের সাথে অন্য দেশের প্রতিষ্ঠানের। কাজের ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায়।
যা কিছু জানতে হবে
- আন্তর্জাতিক ব্যাবসায় বিষয়ে জ্ঞান
- ইন্টারনেট বিষয়ে জ্ঞান
- ইংরেজি ভাষার উপর দক্ষতা
- জানতে হবে আন্তর্জাতিক আইন
- আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি
মেনে চলতে হবে আন্তর্জাতিক মূল্যবোধ। কেননা আপনার আচরণ বা কথার মাধম্যে কারও মূল্যবোধে আঘাত লাগলে তৈরি হতে পারে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন। এমনকি ভুলের অনেক বড় মাসূল শেষ পর্যন্ত গুনতে হতে পারে। সুতরাং পারস্পারিক মূল্যবোধ সম্পর্কে জানা- বুঝাটা ভাল থাকা জরুরি।
কাজের ক্ষেত্র
আন্তর্জাতিক ব্যবসা অফিসে চাকরি
বিদেশের বড় বড় ব্যবসায় কোম্পানিগুলো প্রবাসী নিয়োগ দেয়া হয়ে থাকে। এই ক্ষেত্রগুলোতে আবেদনকারীদের মধ্যে আন্তর্জাতিক বিষয়ে পড়েছে এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়ে থাকে।
সরকারী খাতে চাকরি
দূতাবাস, শিক্ষা, প্রশাসন, তথ্য প্রযুক্তি , আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ, আমদানি বিশেষজ্ঞ,আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে কাজ করার সুযোগ অনেক বেশি থাকে।
আন্তর্জাতিক খণ্ডকালীন চাকরি
সাংস্কৃতিক উপদেষ্টা, ব্যাবস্থাপনা পরিচালক, আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং, আইন ব্যাবসা, মিডিয়া, শিক্ষা বিভাগ আন্তর্জাতিক ব্যাবসা প্রতিষ্ঠায় বিভিন্ন দেশে ভিন্ন- ভিন্ন মানুষের সাথে কাজ করে। এই সব প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন মেয়াদে নিয়োগ দিয়ে থাকে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাবসায় বিষয়ে স্নাতক ডিগ্রীধারীদের চাহিদা আকাশ্চুম্বী।
ভর্তি যোগ্যতা
এইচ.এস.সি পাশ করার পর ভর্তি হতে পারবেন আন্তর্জাতিক ব্যবসায় বিষয়ে।
পড়বেন কোথায়
দেশের ভেতরে পড়তে
- ঢাকা ইউনিভার্সিটিঃ www.univdhaka.edu
বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় ইন্টারন্যাশনাল বিজনেস-এ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রী দেয়া হয়।
- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিঃ http://www.iub.edu.bd/
দেশের বাইরে পড়তে
অ্যামেরিকা,অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, ভারত, সুইজারল্যান্ড- স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy