1 Answers
১৯৯৩ সালে বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এখানে ইঞ্জিনিয়ারিং, বিবিএ ছাড়াও ইংরেজী এবং অর্থনীতির মত কোর্সগুলো করানো হয়।
ঠিকানা
প্লট: ১৫, ব্লক-বি, বসুন্ধরা, বারিধারা, ঢাকা-১২২৯
যোগাযোগ:
ফোন: ৯৮৮৫৬১১-২০, ফ্যাক্স: ৮৮০-২-৮৮২৩০৩০
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.northsouth.edu
ভর্তি
- আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ভর্তির ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষার ফলাফল এবং ভর্তি পরীক্ষার ফলাফল বিবেচনায় নেয়া হয়।
- ভর্তি ফরমের মূল্য ৮০০ টাকা, নির্ধারিত ব্যাংক থেকে ভর্তি ফরম কেনা যায় আবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে সেটা পূরণ করেও জমা দেয়া যায়।
- সেক্ষেত্রে ফরমের সাথে ৮০০ টাকার পে-আর্ডার বা ব্যাংক ড্রাফট দিতে হয়।
আবেদনের ন্যূনতম যোগ্যতা
- এনটিসিবির পাঠ্যক্রম হলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রতিটিতে অন্তত জিপিএ ৩.৫ থাকতে হয়।
- ইংরেজী মাধ্যম হলে ও-লেভেলে পাঁচটি বিষয়ে জিপিএ ২.৫ থাকতে হবে আর এ-লেভেলে দু’টি বিষয়ে ২.০ থাকতে হয়।
- তবে স্যাট ১২০০ অথবা টোফেল ৫৫০ অথবা আইইএলটিএস ৫.৫ স্কোর থাকলে সরাসরি ভর্তির সুযোগ দেয়া হয়।
শিক্ষা কার্যক্রম:
মোট চারটি স্কুলের অধীনে বিশ্ববিদ্যালটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। স্কুলগুলো হল: স্কূল অব বিজনেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপ্লায়েড সায়েন্স, স্কুল অব লাইফ সায়েন্স এবং স্কুল অব আর্টস এন্ড সোস্যাল সায়েন্সেস।
স্কূল অব বিজনেসের অধীনে পরিচালিত কোর্সগুলো:
- ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
- মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
- এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ)
স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপ্লায়েড সায়েন্স
স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপ্লায়েড সায়েন্সের অধীনে দু’টি বিভাগ আছে: কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ।
|
বিভাগ |
কোর্স |
|
কম্পিউটার সায়েন্স |
ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স (BS in CSc)
|
|
ইঞ্জিনিয়ারিং |
ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (BS in CEG) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (BS in CSE) ব্যাচেলর অব সায়েন্স ইন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (BS in ETE) মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (MS in CSE) মাস্টার অব সায়েন্স ইন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (MS in ETE) |
|
পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা |
ব্যাচেল অব সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স (BS in Env) ব্যাচেলর অব সায়েন্স ইন এনভারয়নমেন্টাল ম্যানেজমেন্ট (BS in EM) ব্যাচেলর অব আর্টস ইন এনভারয়নমেন্টাল স্টাডিজ (BA in Env) এম.এসসি. ইন রিসোর্স এন্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (MREM) |
স্কুল অব লাইফ সায়েন্স
- ব্যাচেলর অব সায়েন্স ইন মাইক্রোবায়োলজি
- ব্যাচেলর অব সায়েন্স ইন বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি
- মাস্টার্স ইন পাবলিক হেলথ (MPH)
- মাস্টার্স ইন বায়োটেকনোলজি
স্কুল অব আর্টস এন্ড সোশাল সায়েন্সেস
|
বিভাগ |
কোর্স |
|
ইংরেজী |
ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ (BA in Eng) |
|
অর্থনীতি |
ব্যাচেলর অব সায়েন্স ইন ইকোনমিকস (BS in ECO) মাস্টার অব সায়েন্স ইন ইকোনমিকস (MS in ECO) মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (MDS) |
|
জেনারেল এডুকেশন এন্ড কন্টিনিউইং |
মাস্টার ইন পাবলিক পলিসি এন্ড গভর্ননেন্স (MPPG) |
ভর্তি ফি (একবার, অফেরতযোগ্য)
|
প্রোগ্রাম |
ভর্তি ফি |
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামগুলোর জন্য |
২০,০০০ |
|
এমবিএ প্রোগ্রাম |
২০,০০০ |
|
ইভিনিং এমবিএ |
২০,০০০ |
|
এমএস ইন ইটিই/সিএসই/এমপিএইচ |
১৫,০০০ |
|
এমএস/এমএ ইন বায়ো-টেক/ইংরেজী/অর্থনীতি/এমডিএস |
১০,০০০ |
প্রতি ক্রেডিটে টিউশন ফি
|
প্রোগ্রাম |
টিউশন ফি |
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামগুলোর জন্য |
৪,৫০০ |
|
এমবিএ প্রোগ্রাম |
৫,৫০০ |
|
ইভিনিং এমবিএ প্রোগ্রাম |
৬,০০০ |
|
এস ইন সিএসই/ইটিই |
৪,২২৫ |
|
এস ইন বায়োটেক |
৪,২২৫ |
|
এমএস/এমএ ইন ইংলিশ/ইকো/এমডিএস |
৪,৫০০ |
|
এমপিএইচ |
৪,২২৫ |
|
নন ডিগ্রী স্টুডেন্টস |
৮,০০০ |
অন্যান্য ফি
|
বিবরণ |
ফি |
|
স্টুডেন্ট এ্যাক্টিভিটি (প্রতি সেমিস্টার) |
২,০০০ |
|
কম্পিউটার ল্যাব (প্রতি সেমিস্টার) |
১,৫০০ |
|
লাইব্রেরী (প্রতি সেমিস্টার) |
৫০০ |
|
জামানত (ভর্তির সময়) |
৫,০০০ |
|
ল্যাব ফি* (প্রতি সেমিস্টারে) |
৫০০ |
|
স্টুডিও কোর্স** (প্রতি সেমিস্টার) |
৩,০০০ |
- *ফার্মাসী, রসায়ন, বায়োটেক, পদার্থবিজ্ঞান, এমপিএইচ এবং ইএমভি কোর্সের শিক্ষার্থীদের অতিরিক্ত ফি
- ** স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ফি
সার্টিফিকেট কোর্সের ফি
|
প্রোগ্রাম |
ফি |
|
ডিজিটাল এন্ড অনলাইন লাইব্রেরীয়ানশীপ |
১০,০০০ |
|
ইংলিশ সার্টিফিকেট কোর্স |
৭,০০০ |
|
ইংলিশ স্পোকেন কোর্স (সিইপি) |
৬,০০০ |
|
ইংলিশ কোর্স (জেনারেল স্কিল ফর প্রফেশনালস) |
৬,০০০ |
|
চাইনীজ ল্যাঙ্গুয়েজ কোর্স |
৫,০০০ |
|
ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স |
৫,০০০ |
|
প্রি-ম্যাথ/প্রি-ইংলিশ কোর্স (পুরো সেমিস্টারের খরচ একত্রে) |
২০,০০০ |
এছাড়া ফিল্ড স্টাডির খরচ ডিপার্টমেন্ট থেকে নির্ধারন করা হয়।
টিউশন ফি পরিশোধ
- এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কয়েকটি ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংকগুলো হল:
|
শাখা |
ব্যাংক |
|
বারিধারা |
সাউথইস্ট ব্যাংক লিঃ, প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ |
|
বনানী |
ঢাকা ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিঃ |
|
গুলশান |
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিঃ, দ্যা সিটি ব্যাংক লিঃ |
আর্থিক সহায়তা
নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের আংশিক/ সম্পূর্ণ টিউশন ফি ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে।
- আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীগণ ভর্তি পরীক্ষার মেধা তালিকায় প্রথম ও ২য় স্থান অর্জন করলে ১০০% ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে।
- ৪র্থ বিষয় বাদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ ৫ এবং কমপক্ষে জিপিএ ৪.৮০ (৪র্থ বিষয় বাদে) সহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করলে।
- আবেদনকারী ও লেভেলে ৭টি ‘এ’ এবং এ লেভেলে তিনটি ‘এ’ সহ ভর্তি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করলে।
- এমবিএ এবং এমপিএইচ আবেদনকারী ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করলে ভর্তি ফি ৫০% ছাড় দেওয়া হয়।
- আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ৩.৮০ সিজিপিএ অর্জন কারীদের গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ৫০% ফি ছাড় দেওয়া হয়।
- সাধারণ শিক্ষার্থীগণ যারা আর্থিক সহায়তা পেতে চায় তাদেরকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সিজিপিএ ২.৭৫ সহ ৯ ক্রেডিট সম্পন্ন এবং গ্রাজুয়েট প্রোগ্রামের সিজিপিএ ৩.২৫ সহ ৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়।
- একই মায়ের দুজন সন্তান এর জন্য যোগ্যতা অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে। এজন্য তাদেরকে নিয়ম অনুযায়ী আবেদন করতে হয়।
যেসকল ক্যাটাগরীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থিক ছাড় দেওয়া হয় সেগুলো হল:
- পূর্বের একাডেমিক সাফল্য এবং ভর্তি পরীক্ষার ফলাফলের উপর
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভালো একাডেমিক ফলাফলের উপর
- আর্থিক সহায়তা খুবই প্রয়োজন এমন শিক্ষার্থীদের
- আর্থিক সহায়তা প্রয়োজন কিন্তু মেধাবী এমন শিক্ষার্থীদের
- দুই বা ততোধিক সহোদার এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত এমন শিক্ষার্থীদের
- ওয়ার্ক স্টাডির উপর ভিত্তি করে
আর্থিক সহায়তা প্রক্রিয়া
- আর্থিক সহায়তা পেতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করত হয়। ফরম প্রাইম ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ৫০০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়।
- স্প্রিং এবং সামার সেমিস্টারে আর্থিক সহায়তার জন্য আবেদনপত্র আহবান করা হয়।
- আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফিনাসিয়্যাল এসিসটেন্ট সেলে জমা দিতে হয়।
- আরো জানতে যোগাযোগ করা যেতে পারে:
|
সেমিস্টার |
মেয়াদ |
বিবরণ |
|
স্প্রিং |
জানুয়ারী থেকে এপ্রিল |
জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে দরখাস্ত আহবান করা হয়। |
|
সামার |
মে থেকে আগষ্ট |
মে মাসের প্রথম সপ্তাহে দরখাস্ত আহবান করা হয়। |
|
ফল |
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর |
পারফরম্যান্স এবং যোগ্যতা পর্যবেক্ষণ ও মূল্যায়ণ |
|
প্লট: ১৫, ব্লক: বি, বসুন্ধার, ঢাকা- ১২২৯ |
ফোন: ৮৮৫২০০০ এক্স: ২১৮১, ২১৮২ |
লাইব্রেরী
- লাইব্রেরীতে বর্তমানে ৪৪,৫০০ টি বই, রিপোর্টস এবং বাউন্ড জার্নালস, সিডি রম, বুকস এন্ড ডাটাবেস ১৮৭৭ টি, ১২৩ টি ভিডিও, ১৫৯ অডিও ক্যাসেট এবং ১৩৯ টি ডিভিডি রয়েছে।
- এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীটি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব কোণে ৬ তলা বিশিষ্ট ৭০,০০০ বর্গফুট জায়গা নিয়ে অবস্থিত।
- এই লাইব্রেরী ১২টি শাখায় বিভক্ত হয়ে শিক্ষার্থীদের সেবা প্রদান করছে।
- এটি সেমিস্টার ব্রেকের সময় একটি শিফটে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
- সরকারী ছুটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্যান্য ছুটির দিনে লাইব্রেরী বন্ধ থাকে।
- লাইব্রেরীতে একসাথে ১২০০ জন শিক্ষার্থী বসে পড়ার ব্যবস্থা রয়েছে।
- লাইব্রেরীর সাইবার সেন্টারের ব্রডব্যান্ড কানেকশন ও ওয়াই ফাই সহ ৮০টি কম্পিউটার রয়েছে।
লাইব্রেরী খোলা-বন্ধের সময়সূচী
|
বার |
সময় |
|
রবিবার থেকে বৃহস্পতিবার |
সকাল ৮ টা থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত |
|
শনিবার |
সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত |
|
শুক্রবার |
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত |
|
১ টা থেকে ২.৩০ টা পর্যন্ত জুমার নামাযের বিরতি |
ক্লাব
- ইয়াং ইন্টারপ্রেনার্স সোসাইটি, ডিবেটিং ক্লাব, সংস্কৃতি সংগঠন, গেমস্ এন্ড স্পোর্টস ক্লাব ফিনে এন্ড ড্রামা ক্লাব, ইয়াং ইকোনোসিস ফোরাম, এমবিএ ক্লাব,কম্পিউটার ল্যাব, ফটোগ্রাফি ক্লাব, আর্থ ক্লাব, ইংলিশ ক্লাব, মিডিয়া ক্লাব ও সোস্যাল সার্ভিস ক্লাব নর্থ সাউথ বিশ্বিদ্যালয়ের ক্যাম্পাসে সরব রয়েছে।
নামাযের ব্যবস্থা
- এই বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের নামাযের ব্যবস্থা রয়েছে।
- বসুন্ধরা শাখার এডমিন ভবনের ৪র্থ তলায় শিক্ষার্থীদের নামাযের ব্যবস্থা রয়েছে।
- ধর্মীয় বিশেষ দিনগুলোতে ও ধর্মীয় উৎসব এবং রমজান মাসে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।
সাইবার সেন্টার
- এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাইবার সেন্টারের ব্যবস্থা রয়েছে
- সাইবার সেন্টারটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে অবস্থিত।
- সাইবার সেন্টারে পেন্টিয়াম ফোর ব্রান্ডের ৫১২ কিলোবাইট ব্রডব্যান্ড সংযোগ সহ ২০টি কম্পিউটার রয়েছে।
- এটি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ও অন্যান্য সরকারী ছুটির দিনগুলোতে সাইবার সেন্টার বন্ধ থাকে।
- সাইবার সেন্টারে শিক্ষার্থীগণ ডকুমেন্ট প্রিন্ট, ডাউন লোড ও সেভ করতে পারে। এছাড়া এখানে সিডি রাইটিং সুবিধাও রয়েছে।
- সাইবারের সুবিধা ও সেবা পেতে শিক্ষার্থীদের কোন ধরনের চার্জ পরিশোধ করতে হয় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy