1 Answers
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৩ সালে। বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর একটি হচ্ছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। এখন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০০০, প্রতি বছরই শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী সনদ নিয়ে বেরিয়েছে এখান থেকে। প্রায় ২৫০ শিক্ষক রয়েছেন এবং বর্তমানে শিক্ষক এবং শিক্ষার্থী অনুপাত ২০:১। সম্প্রতি বারিধারার নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দেশের বাইরে থেকে আসা শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের থাকার জন্য ডরমেটরী রয়েছে। এখানকার শিক্ষাক্রমে উত্তর আমেরিকার ধারা অনুসরণ করা হয়।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
ঢাকা ক্যাম্পাস:
প্লট: ১৬, ব্লক: বি
আফতাব উদ্দিন আহমেদ সড়ক
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১২, বাংলাদেশ।
টেলিফোন: +88-02-8401790, 8401991, 8401645-52
ফ্যাক্স: +88-02-8401653
ই-মেইল: [email protected] , [email protected]
ওয়েবসাইট: http://www.iub.edu.bd
শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য মোট ছয়টি স্কুল রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।
- স্কুল অব বিজনেস
- স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স
- স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট
- স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস
- স্কুল অব লাইফ সায়েন্স
- এন্ড স্কুল অব পাবলিক হেলথ
স্নাতক পার্যায়ে চার বছর মেয়াদী যেসব কোর্স রয়েছে:
স্কুল অব বিজনেস (বিবিএ)
- ফাইন্যান্স
- একাউন্টিং
- মার্কেটিং
- ম্যানেজমেন্ট
- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
- অর্থনীতি
স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স (বি.এসসি.)
- কম্পিউটার প্রকৌশল
- কম্পিউটার বিজ্ঞান
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
স্কুল অব এনভায়রমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট (বি.এসসি.)
- এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট
- পপুলেশন এনভায়রনমেন্ট
- ল্যান্ড এন্ড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট
স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস
- মিডিয়া এন্ড ডেভেলপমেন্ট কমিউনিকেশন
- নৃ-বিজ্ঞান
- ইংরেজী সাহিত্য
মাস্টার্স প্রোগ্রামগুলো
স্কুল অব বিজনেস
- মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ)
- এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (ইএমবিএ)
- স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স (বি.এসসি.)
- এম.এসি. ইন কম্পিউটার সায়েন্স
- এম.এসসি. ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- এম.এসসি. ইন কম্পিউটার নেটওয়ার্কস এন্ড কমিউনিকেশনস
- এম.এসসি. ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
স্কুল অব এনভায়রমেন্টাল সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট (বি.এসসি.)
- মাস্টার অব পাবলিক হেলথ
- মাস্টার অব সায়েন্স ইন এনভায়রন মানেজমেন্ট
স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস
- এমএসএস ইন ডেভেলপমেন্ট স্টাডিজ
- এমএসএস ইন মডিয়া এন্ড কমিউনিকেশন
এছাড়া বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা ভাষা ইনস্টিটিউট রয়েছে যেখানে বাংলা ভাষার ওপর বিভিন্ন কোর্স পরিচালনা করা হয়।
পড়াশোনার খরচ:
স্নাতক পর্যায়ে:
|
ভর্তি ফি |
১৭, ৫০০ টাকা |
|
বিলম্ব ভর্তি ফি |
৩,০০০ টাকা |
|
পুন:ভর্তি ফি |
১৫,০০০ টাকা |
|
নিয়মিতকরণ ফি |
১০,০০০ টাকা |
|
প্রতি ক্রেডিটে সেমিস্টার ফি (নিয়মিত) |
৪,৫০০টাকা |
|
প্রতি ক্রেডিটে সেমিস্টার ফি (নন ডিগ্রী) |
৫,০০০ টাকা |
|
লাইব্রেরী, কম্পিউটার ল্যাব ও অন্যান্য |
৬,০০০ টাকা |
|
LFE ফি |
১২,০০০ টাকা |
|
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (শিক্ষার্থী কপি) |
১০০ টাকা |
|
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (অফিস কপি) |
৫০০ টাকা |
|
ভর্তি ফরমের মূল্য |
৫০০ টাকা |
|
ক্যাটালগ |
৮০ টাকা |
|
সার্টিফিকেশন লেটার |
১০০ টাকা |
|
ডুপ্লিকেট আইডি কার্ড |
১০০ টাকা |
|
গ্রাজুয়েশন এপ্লিকেশন ফি |
৩,৫০০ টাকা |
|
ডিপ্লোমা কোর্সের মূল সনদের ডুপ্লিকেট কপি |
১,০০০ টাকা |
|
একাডেমিক ট্রান্সক্রিপ্টের দু’টো অফিসিয়াল কপি |
৫০০ টাকা |
|
অতিরিক্ত সময় লাইব্রেরীর বই জমা রাখার জরিমানা (সাধারণ) |
প্রতি দিনের জন্য ১০ টাকা |
|
অতিরিক্ত সময় লাইব্রেরীর বই জমা রাখার জরিমানা (সংরক্ষিত সংগ্রহ)) |
প্রতি ঘন্টার জন্য ১০ টাকা |
এমবিএ এবং ইএমবিএ কোর্সের খরচ:
|
ভর্তি ফরম |
৫০০ টাকা |
|
ভর্তি ফি |
১০,০০০ টাকা |
|
অন্যান্য কার্যক্রম |
৫,০০০ টাকা |
|
প্রতি ক্রেডিটের টিউশন ফি ৫০০০ টাকা, ৬০ ক্রডিটের জন্য |
৩,০০,০০০ টাকা |
|
মোট |
৩,১৫,৫০০ টাকা |
এক্সিকিউটিভ এমবিএ কোর্সের খরচ
|
ভর্তি ফরম |
৬০০ টাকা |
|
ভর্তি ফি |
১০,০০০ টাকা |
|
অন্যান্য কার্যক্রম |
৫,০০০ টাকা |
|
প্রতি ক্রেডিটের টিউশন ফি ৫,৫০০ টাকা, মোট ৪৮ ক্রেডিটের খরচ |
২,৬৪,০০০ টাকা |
|
মোট |
২,৭৯,৬০০ টাকা |
বৃত্তি ও আর্থিক সাহায্য
- স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় শীর্ষ স্থান লাভকারী তিনজনকে কোন টিউশন ফি দিতে হয় না।
- ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া বিশজনকে ভর্তি ফি দিতে হয় না।
- কোন শিক্ষার্থী গ্রীষ্মে ছয় ক্রেডিট নিলে তাকে টিউশন ফি’তে বিশেষ ছাড় দেয়া হয়।পরীক্ষায় অন্তত সিজিপিএ ৩.৮৫ এই ফলাফল ধরে রাখলে সংশ্লিষ্ট শিক্ষার্থী এই সুবিধা ভোগ করতে থাকবে।
- এইচএসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিও ৪.৮ থাকলে টিউশন ফি দিতে হয় না।
- এ লেভেলে দু’টো এ গ্রেড থাকলে টিউশন ফি দিতে হয় না।
- এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ থাকলে টিউশন ফি ৭৫% মওকুফ করা হয়।
- ভাই-বোন এবং স্বামী-স্ত্রী হলে টিউশন ফি-তে ৫০% ডিসকাউন্ট দেয়া হয়।
- এছাড়া শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে চাকরিসহ অন্যান্য সুবিধা রয়েছে।
ভর্তির তথ্য
প্রতিব্ছর শরৎ, বসন্ত এবং গ্রীষ্ম এই তিন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়।
- জুলাইয়ের প্রথম সপ্তাহে শরৎকালীন সেমিস্টারে ভর্তি শুরু হয়।
- ডিসেম্বরের প্রথম সেমিস্টারে বসন্তকালীন সেমিস্টারে ভর্তি শুরু হয়্।
- মে’র প্রথম সপ্তাহে গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি শুরু হয়।
ভর্তির যোগ্যতা:
- এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অন্তত জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়সহ সিজিপিএ ২.৫০ থাকতে হবে এবং এ লেভেলে অন্তত দু’টি বিষয়সহ সিজিপিএ ২.০০ থাকতে হবে।
- এইচএসসি পরীক্ষার্থীরা সাময়িক ভর্তির সুবিধা পায়। শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় ফলাফল লাভে ব্যর্থ হলে টিউশন ফি’র ৭৫% ফেরত দেয়া হয়।
- ১২ বছরের হাই স্কুল ডিপ্লামাধারীরাও ভর্তির আবেদন করতে পারে।
- আন্তর্জাতিক ব্যবস্থায় সমমানের ডিগ্রীধারীরাও ভর্তির আবেদন করতে পারে।
সরাসরি ভর্তি
- স্যাট-১ স্কোর ১৫৫০ থাকলে, পেপার বেজড-৫৫০/কম্পিউটার বেজড-২১৩/ইন্টারনেট বেজড-৮০ টোফেল স্কোর থাকলে, আইইএলটিএস স্কোর ৫.৫ থাকলে সরাসরি ভর্তি হওয়া যায়।
- এ লেভেল পরীক্ষায় গণিত এবং ইংরেজীতে এ গ্রেড থাকলে সরাসরি ভর্তি হওয়া যায়।
বিএ, বিএসি, বিএসএস এবং বিকম পাস কোর্সের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারে।
লাইব্রেরী
- বারিধারার ১০ নম্বর রোডে স্থায়ীভাবে তিনটি ফ্লোর নিয়ে সুপরিসর লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীরা লাইব্রেরীর সদস্য হয়ে বই, সিডি/ডিভিডি ধার নিতে পারে।
- স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা একসাথে ৩টি বই, ৩টি বইয়ের সিডি বা ডিভিডি এবং ১টি সিনেমার ডিস্ক ১০ দিনের জন্য ধার নিতে পারেন।
- স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা একসাথে ৫টি বই, ৫টি বইয়ের সিডি/ডিভিডি এবং ২টি সিনেমা ১৫ দিনের জন্য ধার নিতে পারেন।
- জমা দিতে দেরি হলে প্রতিদিনের জন্য ১০ টাকা করে জরিমানা দিতে হয়।
- আর রেফারেন্স বই ২ ঘন্টার জন্য ধার দেয়া হয়, এখানে জমা দিতে দেরি হলে প্রতি ঘন্টার জন্য ১০ টাকা করে জরিমানা দিতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy