1 Answers

উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০০২ সালে সাউথ ইস্ট ইউনিভার্সিটি তাদের যাত্রা শুরু করে। এটি একটি ঢাকাস্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এদের নিজস্ব ক্যাম্পাস তেজগাঁও – এ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক ও স্নাতকোত্তর -এর বিভিন্ন কোর্স রয়েছে। শিক্ষার্থীদের জন্য ভাতা ও স্কলারশীপের ব্যবস্থাও এখানে রয়েছে।

 

যোগাযোগ ব্যবস্থা

ফোন: ০১৯৩১-৫৭৯২৩০/০২-৮৮৩৫১৪১

ই-মেইল: [email protected]

ওয়েব সাইট: www.seu.ac.bd

 

অবস্থান

বনানী বাসস্ট্যান্ড থেকে কামাল আতাতুর্ক রোডের চার নম্বর গলির ১৮ নম্বর রোডে বাদিকে এটি রয়েছে।  এখানে ৩টি ফ্যাকাল্টিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে ১২টি।  ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুটি শিফট রয়েছে। অনার্স কোর্সগুলো ‘ডে’ শিফটে এবং মাস্টার্স কোর্সগুলো ‘ডে’ এবং ‘ইভিনিং’ দুই শিফটেই ক্লাস হয়। এখানে ফলাফল গ্রেডিং পদ্ধতিতে হয়ে থাকে।

 

 

শিক্ষা বৃত্তি

জিপিএ ৫.০০ (গোল্ডেন) প্রাপ্তরা ১০০% (এইচ.এস.সি), ৪.৮০ – ৪.৯৯ প্রাপ্তরা ৭০%, ৪.৫০ – ৪.৭৯ প্রাপ্তরা ৩০%, ৪.০০ – ৪.৪৯ প্রাপ্তরা ১৫% বৃত্তি সুবিধা পাবে এবং সেমিস্টার ফাইনাল এর রেজাল্ট এর উপর বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পাবার পর অ্যাডমিশন অফিস থেকে আবেদনপত্র নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

 

ভর্তির যোগ্যতা

এস.এস.সি এবং এইচ.এস.সি – তে কমপক্ষে জিপিএ ২.৫০ পেতে হবে অথবা এস.এস.সি বা এইচ.এস.সি – তে কমপক্ষে জিপিএ ২.০০ পেতে হবে অথবা ২টি মিলিয়ে জিপিএ ৬.০০ পেতে হবে।

ও-লেভেল এ তিনটি বিষয়ে জিপিএ – ২.৫০ এবং এ-লেভেল এ ২টি বিষয়ে জিপিএ ২.০০ পেতে হবে।

 

ভর্তি কার্যক্রম

ভর্তি পরীক্ষার আগে ৫০০ টাকা দিয়ে অ্যাডমিশন অফিস থেকে আবেদনপত্র নিয়ে তা পূরণ করে জমা দিতে হয়। ওয়েবসাইটে www.scu.ac.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা ৫০০ টাকা দিয়ে অ্যাডমশিন অফিসে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার পরে উত্তীর্ণ প্রার্থীরা অ্যাডমিশন অফিস – এ যোগাযোগ করবে। ভর্তির খরচ ১০,০০০ টাকা। অপেক্ষমান তালিকা অ্যাডমিশন অফিস – এর নোটিশ বোর্ডে দেখা যায়।

 

খাবার ব্যবস্থা

এখানে একটি ক্যান্টিন আছে। এটি অ্যাডমিশন অফিসের পামেই অবস্থিত। এতে চিকেন ৮০ টাকা, বার্গার ৫০ টাকা, পিজা ৭০ টাকা ও ড্রিংকস ইত্যাদি পাওয়া যায়।

 

অন্যান্য সুবিধা

এখানে বিভিন্ন খেলার টুর্নামেন্ট হয়ে থাকে। যেমন – ক্রিকেট, ফুটবল, সাইবার গেমস, দাবা ইত্যাদি। ভাড়া করা মাঠে খেলা হয়ে থাকে।

 

ক্রেডিট ট্রান্সফার

এখানে ক্রেডিট ট্রান্সফারের জন্য নূন্যতম সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। দেশে ও বিদেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়।

 

লাইব্রেরী ব্যবস্থা

এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবন এল.এল.বি ক্যাম্পাসে অবস্থিত। এতে প্রায় ২৫,০০০ বই আছে। এছাড়া এখানে টেক্সট বুক, ডাটা রেফারেন্স বুক, এরিয়া ম্যাপ, জার্নালস ইত্যাদি পাওয়া যায়। লাইব্রেরী কার্ড দিয়ে বই পাওয়া যায় এবং বাসায় নিয়ে যাওয়া যায় তবে ১৫ দিনের জন্য নেওয়া যাবে। একসঙ্গে প্রায় ২০০-৩০০ ছাত্র-ছাত্রী লাইব্রেরীতে পড়তে পারবে। খোলা হয় সকাল ৯.০০ টায় এবং বন্ধ হয় বিকাল ৫.০০ টায়।

 

ইএমবিএ এর ব্যবস্থা

ইএমবিএ এর (শর্ট/লং) কোর্স নৈশকালীন হয়ে থাকে। ভর্তি হতে ১০,০০০ টাকা লাগে। ভর্তির জন্য জানতে অ্যাডমিশন অফিসে যেতে হবে।

 

সেমিস্টার ফি

প্রতি সেমিস্টারে প্রতি ক্রেডিট

সিএসই

২,৩০০ টাকা

আইটিই

২,৩০০ টাকা

ইইই

৩,০০০ টাকা

ফার্মেসী

২,৯৬০ টাকা

ইংলিশ

১,৫০০ টাকা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

২,১০০ টাকা

আর্কিটেক

২,৯০০ টাকা

বিবিএ

৩,২৯০ টাকা

এল.এল.বি

২,০০০ টাকা

ইকোনোমিকস

১,০০০ টাকা

বিএ ইন ইসলামিক স্টাডিস

৪০০ টাকা

বাংলা

৪০০ টাকা

এমবিএ (রেগুলার)

৩,০০০ টাকা

এমবিএ (এক্সিকিউটিভ)

৩,০০০ টাকা

এমবিএ (ফ্রাইডে)

২,৫০০ টাকা

এমবিএ (ফর বিবিএ স্টুডেন্ট)

৩,০০০ টাকা

এমএ ইন ইসলামিক স্টাডিস (২ বছর)

৪৫০ টাকা

এমএ ইন ইসলামিক স্টাডিস (১ বছর)

৪৫০ টাকা

বিএড

৩০০ টাকা

এমএড

৩০০ টাকা

এল.এল.বি (পাস)

১,০০০ টাকা

এল.এল.এম

১,৪০০ টাকা

এমএ ইন ইংলিশ

২,০০০ টাকা

এমডিএস

১,৮০০ টাকা

 

অন্যান্য

এতে ৭টি ক্লাব রয়েছে। সদস্য আহ্বান করা হলে আবেদনপত্রের মাধ্যমে সদস্যপদ পাওয়া যায়। এতে ৫টি ক্যাম্পাস আছে। যেগুলোতে বিভিন্ন ডিপার্টমেন্ট এর ক্লাস নেওয়া হয়।

এর প্রশাসনিক ভবন বনানীর ১৮ নম্বর রোডে অবস্থিত। সকল প্রকার তথ্য জানার জন্য রিসেপশনিষ্টের সাথে কথা বলতে হবে।

প্রতিটি ক্লাস ১:৩০ ঘন্টা করে নেওয়া হয়। প্রতি বিভাগে গড়ে ৮০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতি বিভাগে গড়ে স্থায়ী শিক্ষক রয়েছে ৪০ জন এবং অস্থায়ী শিক্ষক রয়েছে ৫৫ জন। স্থায়ী শিক্ষক ১২৬ জন আর অস্থায়ী শিক্ষক ৩৬৬ জন।

ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত, রুটিন, এসাইনমেন্ট, ক্লাসের সময়সূচি ইত্যাদি যাবতীয় তথ্য পাওয়া যায়।

 

কোর্স ফি

বিষয়

কোর্সের মেয়াদ

কোর্স ফি

বিএসসি ইন সিএসই

৪ বছর

৩,৮১,২০০ টাকা

বিএসসি ইন আইটিই

৪ বছর

৩,৮১,২০০ টাকা

বিএসসি ইন ইইই

৪ বছর

৪,৮২,০০০ টাকা

ফার্মেসী

৪ বছর

৫,০৩,৬০০ টাকা

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

৪ বছর

৪,২৫,৪০০ টাকা

বি. আর্কিটেকচার

৫ বছর

৬,১১,০০০ টাকা

বিবিএ

৪ বছর

৪,৩৯,৯৬০ টাকা

এল.এল.বি (অনার্স)

৪ বছর

৩,১৬,০০০ টাকা

বিএ ইন ইংলিশ (অনার্স)

৪ বছর

২,১২,০০০ টাকা

বিএসএস ইন ইকোনোমিকস (অনার্স)

৪ বছর

১,৬৬,০০০ টাকা

বিএ ইন ইসলামিক স্টাডিস (অনার্স)

৪ বছর

৬২,৩০০ টাকা

বিএ ইন বাংলা (অনার্স)

৪ বছর

৬০,০০০ টাকা

এমবিএ (রেগুলার)

২০ মাস

১,৯৫,০০০ টাকা

এমবিএ (এক্সিকিউটিভ)

১৬ মাস

১,৫৮,০০০ টাকা

এমবিএ (ফ্রাইডে)

১৬  মাস

১,৩৪,০০০ টাকা

এমবিএ (ফর বিবিএ স্টুডেন্টস)

১ বছর

১,২১,০০০ টাকা

এমএ ইন ইসলামিক স্টাডিস

২ বছর

৩৯,২০০-৪৩,২৫০ টাকা

বিএড

১ বছর

১৫,৮০০ টাকা

এমএড

১ বছর

১৮,৫০০ টাকা

এল.এল.বি (পাস)

২ বছর

৭৬,০০০ টাকা

এল.এল.এম

১ বছর

৫৬,৪০০ টাকা

এম ইন ইংলিশ

১ বছর

৮৫,০০০ টাকা

এমডিএস

১৬ মাস

১,০০,৪০০ টাকা

 

3278 views

Related Questions