আমি আমার আম্মুকে নিয়ে জ্বীনের সমস্যায় আছি।প্লিজ আমার পুরো পোস্ট টি পরুন?
আম্মুর সমস্যা শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে, একদিন আমরা পরিবারের সবাই আমাদের বোনের বাসায় গিয়েছিলাম বোনের বাসা থেকে আমাদের বাসায় আসার পর আম্মু বললো আমার কেমন যেন অস্বস্থি লাগছে সব কিছু অন্যরকম লাগছে।
আমরা তেমন পাত্তা দিইনি ঠিক ঐদিন রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম,এবং আম্মু হঠাৎ এবনরমাল আচরণ শুরু করতে থাকে মানে জোরে জোরে চিৎকার, চেঁচামেচি, মুখ দিয়ে জোরে জোরে আল্লাহ তাআলার জিকির তার পরে কান্না আর কান্না আর দু হাত তুলে মুনাজাত আর চিৎকার চেঁচামেচি।
তখন আমরা আম্মুর মাথায় পানি ঢালি, তারপর আম্মু অসুস্থ হয়ে যায় এবং বিছানায় শুয়ে পড়ে।এরপর থেকে কাহিনীর শুরু।
এরপরের দিন আম্মু বলে আম্মুর নাকি জ্বীন ভড় করেছে, এবং ওই জ্বীনরা নাকি আমাদের ভালো করার জন্য এসেছে।
তারপর আম্মু আম্মুর জন্য আলাদা রুম করে দেওয়ার জন্য বলে এবং ওই রুমে শুধু নামাজের বিছানা থাকবে আর ফুল থাকবে। আর কিছু থাকতে পারবে না আমরা আমরা তাতে মেনে যায়।
এবং ওই রুমের ব্যবস্থা করে দেই তারপর থেকে আম্মু ভালো নামাজ কালাম পড়তে থাকে। তাই আমরা কোন হুজুরের কাছে নিয়ে যায় নাই।।। আমরা ভাবতাম যা হয়েছে ভালো হয়েছে আম্মু আল্লাহর বন্দেগী করে। এভাবে প্রায় এক বছর কেটে যায়।
আস্তে আস্তে আমরা লক্ষ্য করি ওরা আম্মু আর আব্বুর মধ্যে ঝগড়া-বিবাদ তৈরি করে। আম্মু আর আব্বুকে আলাদা করে দেওয়ার জন্য।
তারা নাকি মানে জ্বিনরা আম্মুকে বলে সারারাত ইবাদত করতে,ঘুমানোর দরকার নেই।আম্মু নরমাল ব্যাপারে কান্না করে আর কিছু বল্লে আম্মুকে আম্মু রাগে আগুন হয়ে যায়,এবং আমাদেরকে মারামারি করে।আরো নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে আম্মুর মধ্যে,যা আগে ছিল না।
এখন আমি বুঝতে পারছি না আম্মুকে নিয়ে সাইক্রিয়াট্রিস্ট এর কাছে যাব নাকি ভালো হুজুরের নিয়ে যাব।এটা নিয়ে প্রবলেমে আছি আপনার প্লিজ আমাকে একটা ভালো পথ দেখান আমি কার কাছে নিয়ে গেলে খুব ভালো হবে।
আবার আমার হুজুর কাছে নিয়ে যেতে ভয় করে কারন ম্যাক্সিমাম ভন্ড এখন হুজুর সেজে বসে আছে আশাকরি আপনারা আমাকে খুব ভালো একটি পথ দেখাবেন। আসসালামুআলাইকুম।
2631 views
2 Answers
#আপনি নিচের ভিডিওটি দেখুন। আমি উনার অনেক ভিডিও দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে উনি খুবই ভলো লোক এবং সত্যিকার অর্থেই জ্ববীন তাড়াতে পারেন। #উনার সাথে যোগাযোগের সমস্ত তথ্য পেয়ে যাবেন ভিডিওতে। #এই ভিডিওতে না পেলেও উনার অন্যকোন ভিডিওতে পেয়ে যাবেন। #আল্লাহ তায়ালা আপনার আম্মাকে সুস্থতা দান করুক। #ইউটিউব ভিডিও লিংক https://m.youtube.com/watch?v=djpeAXuuwpo
2631 views
Answered
আপনি হাদীসের আলোকে কিছু আমল বলে দিচ্ছি আশা করি উপকার হবে-
- ঘরে সূরা বাকার তিলাওয়াত অব্যাহত রাখেন।
- পাঁচ ওয়াক্ত নামাযের পর আয়াতুল কুরসির আমল করতে পারেন। এবং ঘুমানর পূর্বেও পাঠ করতে পারেন।
2631 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy