4 Answers

নাকের ছিদ্রের। পায়ূ পথের। দু হাতের বগলের। লিঙ্গের বা পায়ের বগলের।

2703 views Answered
বিসমিল্লাহির-রহমানির-রহীম
নবী (সঃ)বলেছন, “প্রকৃতিগত আচরণ (নবীগণের তারীকা) পাঁচটি অথবা পাঁচটি কাজ প্রকৃতিগত আচরণ-
(১) খাতনা (লিঙ্গাত্বক ছেদন )করা। (২) লজ্জাস্থানের লোম কেটে পরিষ্কার করা। (৩) নখ কাটা। (৪) বগলের লোম ছিঁড়া। (৫) গোঁফ ছেঁটে ফেলা।”  (বুখারী, মুসলিম)
আনাস (রঃ) বলেন, “মোছ ছাঁটা, নখ কাটা, নাভির নিচের লোম চাঁছা এবং বোগলের লোম তুলে ফেলার ব্যাপারে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে; যাতে আমরা সে সব চল্লিশ দিনের বেশী ছেড়ে না রাখি।” (মুসলিম ২৫৮ নং)
ভাই সহীহ হাদীসে এই কিছু জায়গায় ছাড়া পুরুষদের আর কোথাও হাত দিয়ে লোম তুলোর কথা নবীজী বলেন নি ভাই ৷
2703 views Answered

ইসলামে শরীরের বিভিন্ন জায়গার লোম তোলা নিয়ে সহীহ হাদীসে কিছুই বলা নেই। তাই শরীরের যেকোনো স্থানের লোম তোলা যাবে। আবার কিছু স্থানের লোম তোলা সুন্নত করা হয়েছে। যেমন কান, নাভীর নিচের লোম, বগলের লোম।

2703 views Answered
হাদীসে বগলের লোম উপড়াতে তথা তুলে ফেলার জন্য বলা হয়েছে-
আয়েশাহ রা থেকে বর্ণিত একটি হাদিস যাতে তিনি বলেন: আল্লাহর রাসূল সা. বলেছেন: দশটি কাজ প্রকৃতির অন্তর্গত (অর্থাৎ, মানুষের স্বভাবগত আচরণ) গোঁফ ছেঁটে রাখা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, পানি দিয়ে নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের গিরাগুলো ঘষে-মেজে ধৌত করা, বগলের লোম তুলে ফেলা, নাভীর নিচের লোম চেঁছে ফেলা এবং মলমুত্র ত্যাগের পর পানি ব্যবহার করে নিজেকে পরিষ্কার করা।” যাকারিয়্যা বলেন: মুস’আব বলেছেন: আর আমি দশ নম্বরটি ভুলে গেছি। তবে ওটা পানি দিয়ে কুলি (মুখ পরিষ্কার) করা হতে পারে। -সহীহ মুসলিম, হ. নং ২৬১
ধন্যবাদ।
2703 views Answered

Related Questions

Next steps