3 Answers

প্রথমে একটি পাত্রে কিছু ময়দা এবং অল্প পরিমাণ পানি নিয়ে ভালো মত মিশিয়ে নিন।তারপর এই ময়দার একটা খামিদ তৈরী করে নিন।তারপর সেই খামিদ থেকে ছোট ছোট অংশ কেটে নিন।তারপর সেগুলোকে বল বানান।তারপর সেই বলগুলোকে ছোট ছোট রুটির মত তৈরী করে বেলে নিন।তারপর সেগুলোকে তেলের ভিতর ছেড়ে দিন।তারপর সেগুলোতে হালকা লালচে ভাব চলে আসলে নামিয়ে ফেলুন।আর এভাবেই হয়ে গেল আপনার লুচি বানানোর কাজ।

2830 views Answered

লুচির মূল উপাদান হল ময়দা, জল, লবণ ও ঘি। লুচিকে ফুলকো করে তোলার জন্য সামান্য সুজি ব্যবহার করা হয়।সুজির পরিবর্তে অল্প চিনি ব্যবহার করা যেতে পারে । ঘি মহার্ঘ হওয়ার কারণে ঘিয়ের পরিবর্তে সর্ষের তেলসহ বিভিন্ন ভেষজ তেল এমনকি ডালডাও ব্যবহার করা হয়। উৎকৃষ্ট লুচি প্রস্তুত করতে গেলে, ময়দায় ময়ান দিতে হয়। জল দিয়ে ময়দা মাখার সময় তাতে উত্তমরূপে ঘি যোগ করাকে ময়ান দেওয়া বলে। ময়ান না দিলে লুচি কড়া হয়। আবার অত্যধ্যিক ময়ান দিলে লুচি ভেঙে যায়। সেই জন্য পরিমাণমত ময়ান দিতে হয়। সাধারণত ১৬ ভাগ ময়দায় এক থেকে দুই ভাগ ঘিয়ের ময়ান দেওয়া হয়। ময়াদা মাখার সময় ময়দাকে ক্রমাগত ঠাসতে হয়। ময়দা যত ঠাসা হয় লুচি ততই ফুলকো ও মোলায়েম হয়। ময়দা মাখার পর তা থেকে ছোট ছোট গোলকাকৃতি গুটি বা লেচি বা লেট্টি কাটা হয়। তারপর গুটি বা লেচিকে বেলন চাকিতে বেলে চ্যাপ্টা গোলাকৃতি রূপ দেওয়া হয়। চাকীতে হাল্কা ঘি বা তেল ঘষে নিয়ে, লেচিটা শুকনো ময়দায় মাখিয়ে বেলন দিয়ে বেলা হয়। অনেক বাড়িতে বেলনের আড়াই টানে লুচি বেলার প্রথা প্রচলিত আছে। লুচি বেলা হয়ে গেলে তাকে গরম ঘি বা তেলে ছাড়া হয়। খানিক পরই লুচি ফুলতে শুরু করে। এই সময় খুন্তি বা ঝাঝরি দ্বারা লুচিকে ঈষৎ চেপে ধরলে তা প্রকৃত গোলকের আকৃতি ধারণ করে।একদিক ফুলে উঠলেই লুচিকে উল্টে দেওয়া হয়, যাতে অপর পিঠও অনুরূপ ফুলে ওঠে। যে ফোলা লুচির উপর এবং নিচের স্তর বা অংশটি সমান পাতলা হয় (একটি মোটা অপরটি সরু নয়) তাকে ফুলকো লুচি বলে। লুচি ফুলকো করার জন্য কেউ জোর দেন ময়ানে, কেউ জোর দেন ময়দার মাখার উপর, কেউ জোর দেন পরিমাণমত সুজি ব্যবহার করার উপর।

2830 views Answered

লুচিঃ

  • উপকরণ :-

ময়দা - ৪ কাপ

ময়ানের জন্য তেল - ২ চা চামচ

ভাজার জন্য তেল 

চিনি- পরিমান মত

লবন- পরিমান মত

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

পানি(নরমাল)- দেড় কাপ বা প্রয়োজন মতো

  • পদ্ধতি :-
ময়দা,লবণ,চিনি, তেল ও বেকিং পাউডার দিয়ে ময়ান দিয়ে এবার পানি দিয়ে সময় নিয়ে ভাল করে মেখে একটা টাইট ডো তৈরি করে নিন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে আধ ঘণ্টার মতো ঢেকে রেখে দিন। এরপর ছোট ছোট সাইজে কেটে নিয়ে লুচির আকারে বেলে নিন। এবার ধোঁয়া ওঠা গরম ডুবো তেলে লুচি গুলো ফুলকো করে ভেজে নিন।


2830 views Answered

Related Questions

Next steps