2 Answers
চিংড়ির যেকোনো পদ খুবই সুস্বাদু। মুখরোচক ও স্বাস্থ্যোকর কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন মুচমুচে চিংড়ি ফ্রাই।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিংড়ি ফ্রাই।
উপকরণ :
চিংড়ি ৫০০গ্রাম (খোসা ছাড়ানো), কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, ডিম ১টি, আদা ও রসুনবাটা আধা চা-চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, পাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া ১ কাপ তেল পরিমাণ মতো।
প্রণালি
প্রথমে চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার, আদা-রসুনবাটা, ডিম, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে চিংড়িমাছগুলো মিশ্রণে ডুবিয়ে একে একে পাউরুটি অথবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে তেলে ছাড়ুন।
শসা, গাজর বা বাঁধাকপিকুচির সঙ্গে মেয়নেজ দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।
সুত্রঃ যুগান্তর
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy