আমার প্রতিবেশি ভাবি।তার স্বামি বিদেশ থাকে।তার সাথে আমি প্রেমের সম্পর্কে জরিয়ে যাই?
1 Answers
ইসলাম আসলে এসব সমস্যার সমাধান বহু আগেই করে রেখেছে। কিন্তু এসব কথা সবিস্তারে আগে থেকেই বলে রাখার জন্য তথাকথিত শিক্ষিত সমাজ ইসলাম ধর্মকে বর্বর, মধ্যযুগীয়, অল্লীল বলে অভিহিত করে। নাউজুবিল্লাহ। আপনার আর ঐ মহিলার মধ্যে যা কিছু হয়েছে সেটার নাম ভালোবাসা না। এটা হল জেনা। এটা একটা কবিরা গুনাহ। আর এটা আপনারা করেছেন শয়তানের ধোকায় পড়ে। শয়তানের ধোকায় পড়া যাবেনা। আর মহিলার সাথে সাথে তার স্বামীও দোষী। সুন্দরী বউ ফেলে গেছে বিদেশে কাজ করতে। বুঝলাম ঘন ঘর বাড়ি আসা যায়না কিন্তু সে হয়তো সেভাবে খোঁজও রাখে না। যার ফলে তার স্ত্রী পরপুরুষের দিকে নজর দেয়। স্বামী ঠিকঠাক মত দেখ ভাল না করলে বউ তাকে তালাক দেবারও অধীকার রাখে। তারপর মন মত জীবন সঙ্গী বেছে নেবার ক্ষমতাও তার আছে। এটাই ইসলাম। কিন্তু ভালোবাসার নাম করে বেহায়াপনার নাম ইসলাম না। ঐ মহিলার যদি স্বামীকে ভাল না লাগে তাহলে Divorce নিয়ে নিক তার কাছ থেকে। আর আপনি! আপনি কেন একটা বিবাহিত মহিলার দিকে নজর দিতে যাবেন? আপনার বিয়ের মত অবস্থা হয়ে থাকলে বিয়ে করুন নিজের যোগ্যতা অনুযায়ী মেয়েকে। আর না পারলে ধৈর্য ধারণ করুন। ধৈর্যের পুরষ্কার আল্লাহ আপনাকে দিবেন। আর যদি ভালোই বেসে থাকেন আর যদি ঐ মহিলাও স্বামীর চাইতে আপনাকে বেশি চায় তাহলে তো তার ঐ সংসারে থেকে লাভ নেই। তাকে বলতে পারেন স্বামীকে তালাক দিয়ে 04 মাস 10 দিন ইদ্দত পালন করে আপনাকে বিয়ে করতে। কি? খুব নোংরা মনে হচ্ছে? নোংরাই বটে! কিন্তু নোংরা কাজের জন্য ইসলামী সমাধানও কিছুটা নোংরাই। আর সেটা সমাজের মধ্যে অশান্তি যাতে না হয় সেজন্যই করা হয়েছে। ভাববেন ইসলাম ধর্ম এত পবিত্র তাহলে এমন সমাধান কিভাবে দেয়? ইসলাম তার যায়গাতে ঠিকই আছে। কিন্তু পাপী বান্দাদের জন্য এর চেয়ে ভালো বৈধ সমাধান আর হতে পারেনা। ইসলাম শান্তির ধর্ম। শান্তি বজায় রাখাই ইসলামের লক্ষ্য। কিন্তু নোংরামীর কোন স্থান নেই। শুধু ভালোবেসে কোন লাভ নেই। বিয়ে করে তারপর ভালোবাসেন। আর যদি ভাবেন সমাজ কি বলবে? সেক্ষেত্রে ভাই বলতে হয় তাহলে আর ভালোবেসে কাজ নেই। কারণ সমাজ ও ভালোবাসা ভালো চোখে দেখে না। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy