আমাদের প্রেমের বিয়ে কিন্তু আমি সবসময় আমার স্বামীকে বলি আমি তোমার কাছে থাকবো না। কেন এরকম হয়?
৮ বছরের ভালবাসার পর আমাদের বিয়ে। কিন্তু একটু ঝগড়া হলে বা রাগারাগি হলে আমি বলি আমি সংসার করতে চায় না। আমি চলে যাব। কিন্তু আমরা পরস্পকে খুব ভালবাসি এবং বুঝি ও। তাহলে এরকম কেন মনে হয়?
2727 views
1 Answers
ধৈর্য্য, সহনশীলতা ও ত্যাগের মানসিকতার অভাব। আর একটা বিষয় কাজ করে সেটি হলো হিসাব-নিকাশ। আমি তার জন্য এত করলাম তত করলাম, সে আমার জন্য কি করল এমন সব হিসাব যখন মাথার মধ্যে ঘুরপাক খায় তখনই স্বল্প সময়ের জন্য হলেও ভালবাসা উধাও হয়ে যায়। আবার শশুর শাশুরি দেবর ননদ তাদের জন্য এত করলাম তারা আমার জন্য কি করল, প্রশংসা তো নয়ই উলটা প্রতিটি পদক্ষেপে ভুল ধরা এমন আরও অনেক কিছু, যা একজন মানুষকে সাময়িক সময়ের জন্য হলেও বীতশ্রুদ্ধ করে তোলে জীবনকে।
যাই হোক আমার পরামর্শ হলো, ধৈর্য্য, সহনশীলতা ও ত্যাগের মানসিকতা তৈরী করতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, এই পৃথিবীতে মানুষের জন্য যতই করেন না কেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ নিজেই মানুষকে অকৃতজ্ঞ বলেছেন। তাই মানুষের জন্য নয় শুধু, যার জন্যই কিছু করবেন তা যে কোন ধরণের বিনিময়ের আশা ছাড়াই করবেন। মনে রাখবেন, 'যদি মানুষের অপকার করেন, তাহলে শত্রু তৈরী হবে। আবার যদি মানুষের উপকার করেন, তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ধন্যবাদ
2727 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy