প্রেমের বিষয়ে তদবীর করে এমন ভালো হুজুর অথবা ব্যাক্তি কোথায় আছে আমি গত ৬ মাস অনেক জায়গা ঘুরেছি, কিন্তু ফল পাচ্ছি না?
1 Answers
ভাই প্রশ্নটি যেহেতু ধর্ম ও আধ্যাত্মিক বিভাগে করেছেন। তাই উত্তরটি ধর্মের আলোকে প্রদান করা হলো- বিয়ের পূর্বে প্রেম-ভালবাসার সম্পর্ক গড়ে তোলা ইসলামি-শরিয়তের দৃষ্টিতে বৈধ নয় এজন্য যে, ইসলামের বিধি-বিধান অনুযায়ী কোন পরনারী কোন পরপুরুষের সান্নিধ্যে আসতে পারেনা। দেখা-সাক্ষাৎ বা ফোন, নেট ইত্যাদির মাধ্যমে প্রেমালাপ করা যায়না। ইসলামি-শরিয়তের দৃষ্টিতে এগুলো একপ্রকার যিনা বা ব্যভিচার। এমনকি মনে মনে কল্পনা করে তৃপ্তি অনূভব করার দ্বারাও অন্তরের যিনা হয়। যা হারাম এবং কবিরা গুনাহ। -সহীহ মুসলিম ২ /৩৩৬ তাই অবৈধ প্রেমের জন্য তদবীর করা হারাম। তবে হ্যাঁ চাইলে বিয়ের জন্য তার ব্যাপারে প্রস্তাব দিতে পারেন। এবং সম্ভব হলে নফল নামায ও দুআর মাধ্যমে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে পারেন। কারণ মহান আল্লাহর প্রতিশ্রুতি হলো। দুআ করলে তিনি তা প্রতাখ্যান করেন না। দুআ করি আপনার পছন্দ সয় মেয়েটিকে আল্লাহ আপনার স্ত্রী হিসিবে কবুল করুন। আমীন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy