1 Answers
আমরা জানি ২৪ ঘণ্টায় নিজ অক্ষে পৃথিবীর আবর্তন নিয়ে। কিন্তু নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী সূর্যকেও প্রদক্ষিণ করছে। এই বেগ ঘণ্টায় প্রায় ৬৭,০০০ মাইল বা ১০৭,০০০ কিলোমিটার।
পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করলেও গাণিতিক জটিলতা কমানোর স্বার্থে কক্ষপথটিকে বৃত্তাকার ধরে নেয়া যায়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ (r), ৯,২৯,৫৫,৮০৭ মাইল বা ১৪,৯৫,৯৭,৮৭০ কিলোমিটার। কাজেই বৃত্তাকার কক্ষপথের পরিধি 2 x π x r সূত্র থেকে বের করে নেয়া যায়। এটি ৫৮৪ মিলিয়ন মাইল বা ৯৪০ মিলিয়ন কিলোমিটার যা পৃথিবী প্রায় ৩৫৬ দিন ৬ ঘণ্টায় অতিক্রম করে। এখান থেকে পৃথিবীর বেগ বের করে নেয়া যায়। পৃথিবী ঘণ্টায় ৬৬,৬২৭ মাইল বা ১,০৭,২২৬ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে।
2887 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy