1 Answers
নিজ অক্ষে আবর্তন করতে পৃথিবী প্রায় ২৪ ঘণ্টা সময় নেয়। ফলে পৃথিবীপৃষ্ঠে একটি রৈখিক গতি তৈরি হয়। উত্তর ও দক্ষিণ মেরুতে এই বেগ সবচেয় কম আর বেগ সবচেয়ে বেশি বিষুবীয় এলাকায়। এখানে পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি, ২৪,৮৯৮ মাইল বা ৪০,০৭০ কিলোমিটার। অর্থাৎ পৃথিবী এই পুরো পরিধি ২৪ ঘণ্টায় অতিক্রম করছে।
এখান থেকে সহজেই বেগ বের করে ফেলা যায় (পরিধি/২৪ ঘণ্টা)। কাজেই বিষুবীয় এলাকায় পৃথিবীর বেগ ঘণ্টায় ১,০৩৭ মাইল বা ১,৬৭০ কিলোমিটার।
বিষুবীয় এলাকা থেকে মেরু এলাকার দিকে যেতে থাকলে এই বেগ ধীরে ধীরে কমতে থাকে। ৪৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ বা দক্ষিণ অক্ষাংশে এই বেগ ত্রিকোণমিতির কোসাইন (cosine) থেকে বের করা যায়। cosine 45 এর মান ০.৭০৭। কাজেই ৪৫ ডিগ্রি অক্ষাংশে পৃথিবীর বেগ ০.৭০৭×১০৩৭ = ৭৩৩ মাইল প্রতি ঘণ্টায় সুতরাং পৃথিবী প্রতি ঘন্টায় 733 মাইল বা ১,১৮০ কিলোমিটার গতিতে ঘুরছে।
তথ্যসূত্রঃ পড়ার টেবিল থেকে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy