1 Answers
আমাদের সূর্য তার পরিবার নিয়ে ঘন্টায় ৮ লক্ষ কিলোমিটার বেগে মিল্কিওয়ের কেন্দ্রকে পরিক্রমণ করছে। মিল্কিওয়ে গ্যালাক্সীর চারপাশ ঘুরে আসতে সূর্যের ২০কোটি বছর লাগে। এই সময়কে কসমিক বছরও বলে। মহাজাগতিক বস্তুসমূহের ক্ষেত্রে দুটো টার্ম খুবই গুরুত্বপূর্ণ- Rotation ও Revolution। রোটেশন হচ্ছে নিজের অক্ষের চারদিকে আবর্তন। আর রিভোলিউশান হচ্ছে অন্য কোন মহাজাগতিক বস্তুর চারদিকে ঘুরে আসা, মানে পরিক্রমণ। মিল্কিওয়ে গ্যালাক্সির ক্ষেত্রে রোটেশন তথা নিজস্ব অক্ষের চারদিকে আবর্তন ঘটে। আর মিল্কিওয়ে Local Group (মিল্কিওয়ে, Andromeda Galaxy সহ ৫৪ এর অধিক গ্যালাক্সির একটি গ্রুপ) এর চারদিকে পরিক্রমণ করে। Local Group আবার Supercluster (অপেক্ষকৃত ক্ষুদ্রতর গ্যালাক্সিগ্রুপ নিয়ে গঠিত বড় গ্যালাক্সি গ্রুপ কে Supercluster বলে) কে পরিক্রমণ করে। Supercluster রা কাউকে পরিক্রমণ করে না বরং নিজেদের থেকে দূরে সরে যায়। এরাই এ পর্যন্ত জানা মহাবিশ্বের সর্ববৃহৎ কাঠামো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy