ট্রেন থেকে নেমে পল্টু তাঁর বন্ধু রাজনের সঙ্গে কথা বলছে—
পল্টু: জানিস, সারা রাত ট্রেনে ঘুমোতে পারিনি।
রাজন: কেন, সমস্যা কী ছিল?
পল্টু: আর বলিস না। আমার সিট ছিল ওপরের বাংকারে।
রাজন: তা কারও সঙ্গে তো বদল করে নিচের বাংকারে আসতে পারতি!
পল্টু: আরে বোকা, কেবিনে তো আমি একাই ছিলাম। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে কেউ এলে তার সঙ্গে বাংকার বদলাব। কিন্তু সারা রাত আর কেউ আসেনি।
চিঠি
বাবার কাছে ছেলের চিঠি লিখেছে
"শ্রদ্ধেয় বাপ,
পড়ার বড় চাপ। ফুরিয়ে গেছে টাকা, কেমনে থাকি ঢাকা...?
টাকার দরকার তাই, কিছু টাকা চাই।
ইতি,
তোমার কানাই।"
বাবা চিঠি পেয়ে উত্তর দিলেন....,
"জাদু কানাই,
সত্য কথা জানাই। পকেট এখন ফাকা, কেমনে পাঠাই টাকা...? টাকার খুব অভাব,
ইতি
তোর বাপ।"