3 Answers
- শাব্দিক বিবেচনায়: -
- রাগ:
- রাগ বি. 1 রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); 2 রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); 3 প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); 4 (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); 5 সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; 6 সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ দ্বেষ বি. ক্রোধ ও হিংসা। ̃ প্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। ̃ রাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন।
-
- ক্ষোভ:-
- ক্ষোভ বি. 1 মানসিক চাঞ্চল্য, বেদনা, মনস্তাপ (তার রূঢ় ব্যবহারে ক্ষোভ হওয়াই স্বাভাবিক); 2 আন্দোলন, আলোড়ন, বিক্ষোভ (ইন্দ্রিয়ক্ষোভ)। [সং. √ ক্ষুভ্ + অ]। ক্ষোভন বি. কামদেবের পঞ্চবাণের অন্যতম। ক্ষোভিত বিণ. যার মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে; আলোড়িত; চঞ্চলীকৃত।
-
- ব্যবহারিক বিবেচনায়:-
- রাগের সাথে করা, হওয়া ইত্যাদি যোগে ক্রিয়া বোঝায়। পক্ষান্তরে ক্ষোভের ক্ষেত্রে দেখানো, প্রদর্শন করা ইত্যাদি যোগে ক্রিয়া গঠিত হয়।
3059 views
Answered
-
রাগ এবং ক্ষোভের মধ্যে পার্থক্যঃ
-
উত্তেজিত বা রেগে গেছে এমন, তাকে রাগ বলে। পক্ষান্তরে, প্রচণ্ড অসন্তোষ প্রকাশ পেয়েছে এমন, তাকে ক্ষোভ বলে।
-
যে রেগে গেছে, তাকে রাগী বলে। পক্ষান্তরে, যার মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাকে ক্ষোভিত বলে।
-
রাগ মানুষ নিজের সাথে বা অন্যের সাথে করতে পারে। পক্ষান্তরে, ক্ষোভ অন্যের সাথে করা গেলেও নিজের সাথে করা যায় না।
-
রাগের বশে মানুষ নিজের বা অন্যের ক্ষতি করতে পারে। পক্ষান্তরে, ক্ষোভের বশে মানুষ কেবল অন্যেরই ক্ষতি করে।
-
রাগের মধ্যে কিছুটা অভিমানের ছোঁয়া থাকলেও ক্ষোভের মধ্যে আছে শুধুই ঘৃণা।
-
রাগান্বিত মানুষ রাগ কমে গেলে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ক্ষোভিত মানুষ তার ক্ষোভ মেটানোর আগ পর্যন্ত শান্ত হয় না।
-
রাগ স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। পক্ষান্তরে, ক্ষোভ দীর্ঘদিন ধরে মনের মধ্যে বিরাজ করে।
-
রাগের কারণে মানুষের মস্তিষ্ক সাময়িক সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। পক্ষান্তরে, ক্ষোভের কারণে মানুষের বিবেক দীর্ঘদিন ধরে লোপ পেতে থাকে।
-
রাগ মানুষের স্বাভাবিক স্বভাব। কিন্তু ক্ষোভ মারাত্মক অসদাচরণের অন্তর্ভুক্ত।
-
মানুষ রেগে গেলে খারাপ ব্যবহার করলেও রাগ যখন কমে যায়, তখন সে আগের মতোই স্বাভাবিক শান্ত হয়ে যায়। পক্ষান্তরে, ক্ষোভের কারণে মানুষ দীর্ঘদিন ধরে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে।
- রাগ ভালো মানুষ ও খারাপ মানুষ সবার মধ্যেই দেখা যায়। কিন্তু ক্ষোভ কেবল খারাপ মানুষের মধ্যেই বিরাজ করে।
- রাগ করলে হঠাৎ করে সুন্দর পরিবেশ সাময়িক সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। পক্ষান্তরে, ক্ষোভের কারণে মানবতা বিনষ্ট হয়।
- রাগ অনেক সময় অভিমানের পরিপূরক হিসেবে কাজ করে। কিন্তু ক্ষোভ বেশিরভাগ সময় হিংসার পরিপূরক হিসেবে কাজ করে।
- কারো ভুল সহ্য করতে না পারলে রাগ জন্মায়। পক্ষান্তরে, কারো প্রতি হিংসা বা বিদ্বেষের কারণে ক্ষোভ জন্মায়।
- রাগের শেষ পরিণতি হেরে যাওয়া। আর ক্ষোভের শেষ পরিণতি অন্যের মৃত্যু আর নিজের শাস্তি।
- রাগ মনুষ্যত্বকে অঙ্কুরে বিনষ্ট করে না। কিন্তু ক্ষোভ মনুষ্যত্বকে অঙ্কুরে বিনষ্ট করে দিতে পারে।
- রাগের কারণে মানুষ জয়ী বা পরাজয়ী দুটোই হতে পারে। পক্ষান্তরে, ক্ষোভের কারণে মানুষ সাময়িক জয়ী হলেও মানবতা বা মনুষ্যত্বের দীর্ঘস্থায়ী পরাজয় হয়।
- মানুষ কষ্ট পেয়ে বা ভুল বুঝে রাগ করে। কিন্তু ক্ষোভ মানুষ জেনে শুনে হিংসাপরায়ণ হয়ে করে।
- রাগী মানুষ চাইলে যেকোনো সময় তার রাগকে নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু ক্ষোভিত মানুষ সহজে তার ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। ধন্যবাদ।
3059 views
Answered