1 Answers
পবিত্র কোরআনে মাজিদে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলোর তেলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয়। এই সিজদাকে সিজদায়ে তেলাওয়াত বলা হয়। তেলাওয়াত শব্দ করে বা নিঃশব্দে যেভাবেই করা হোক না কেন সিজদা করতেই হবে। তবে একই আয়াত বারবার পড়লে তেলাওয়াত শেষে একবার সিজদা করলে যথেষ্ট হবে। এই সিজদা ফরজ নয়, ওয়াজিব। সে ইচ্ছাপূর্বক শুনে থাকুক কিংবা অন্য কাজে নিয়োজিত থাকাবস্থায় শুনে থাকুক অথবা অজুহীন অবস্থায় শুনে থাকুক, সেজদার আয়াত যে শুনবে, তার ওপরই সেজদা করা ওয়াজিব। এ জন্য সিজদার আয়াত তেলাওয়াতকালে চুপে চুপে তেলাওয়াত করা ভালো, যাতে অপর কোনো ব্যক্তিকে অসুবিধায় পড়তে না হয়। এ সিজদা না কলে গোনাহ হবে। তেলাওয়াতে সিজদার পদ্ধতি হলো, হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে এবং সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। সিজদা মাত্র একটি হবে। এতে তাশাহ্হুদ নেই, সালামও নেই। এ সেজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না এবং দুটি সেজদাও করতে হবে না। যদি না দাঁড়িয়ে বসে বসে সেজদা করে অথবা সেজদা করে বসে থাকে তাও জায়েজ আছে। [প্রশ্নটি ব্যাপক হতে পারে যেমন মাজারে গিয়ে সিজদার বিধান কি অন্য কিছু এজন্য মন্তব্য করবেন]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy