2 Answers

হ্যাঁ, কলাগাছের মচকা খাওয়া জায়েজ আছে৷ পবিত্র কুরআনে এসেছে৷ আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হল। সূরা মায়েদা, আয়াত নং ৫

2865 views Answered

কলাগাছে কলা ধরলে তার নীচে যে মোচা থাকে ওটার তরকারি খাওয়া যাবে। শরিয়তে এটার বিধান এজন্য-ই আছে যে এটা সুস্বাস্থ্যের জন্য উপকারী। আর উপকারী বস্তু সমুহ হালাল। পবিত্র কুরআনে এসেছে, আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হল। (সূরা মায়েদা, আয়াতঃ ৫) সুস্বাস্থ্যের জন্য কাঁচাকলা যেমন উপকারী সবজী তেমনি উপকারী কলার মোচা। কলার মোচা প্রচুর আয়রনসমৃদ্ধ খাদ্য। খাওয়ার যোগ্য কলার মোচার ফুলে যে উপকার আছে। রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না। দেহে রক্তের পরিমান ঠিক রাখতে বা রক্তশূণ্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুব উপকারী। কলার মোচায় আয়রনের সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়োডিন ইত্যাদি। গলগণ্ড বা গয়টার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে আয়োডিন। কলার মোচায় থাকা ভিটামিন এ রাতকানা রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে নিয়মিত কলার মোচা খেতে পারেন। গর্ভস্থ শিশুর প্রায় ৭০ ভাগ মস্তিষ্কের গঠন মায়ের পেটে থাকা অবস্থায় হয়ে থাকে। গর্ভবতী নারীদের এবং শিশুর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত পরিমিত পরিমাণে কলার মোচা খাওয়া উচিৎ। ত্বক, চুল ভালো রাখতে এই সবজির আয়রন গুরুত্বপূর্ণ অবদান রাখে। এতে থাকা ক্যালসিয়াম, আয়োডিন, ম্যাগনেশিয়াম দাঁতের গঠনেও রাখে অগ্রণী ভূমিকা। মেনোপোজ বা নির্দিষ্ট বয়স পরে মাসিক বন্ধ হয়ে যাওয়া নারীদের হাড় গঠন মজবুত করতে এই সবজি খুবই উপকারী। বয়স্ক নারী-পুরুষ ও বাড়ন্ত শিশু, খোলায়াড় বা যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য এই সবজি আশীর্বাদস্বরূপ।

2865 views Answered

Related Questions

Next steps