আমার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ?
2 Answers
আপনি আপনার জীবনের লক্ষ্য ঠিক রেখে কাজ করেন। প্রথমত আপনি পড়াশুনার পাশাপাশি প্রাইভেট/টিউশনি করতে পারেন। আপনি শহরে থাকলে ভাল কোন কোচিং সেন্টারে যুক্ত হতে পারেন। অথবা পার্ট টাইম যেকোন জব করতে পারেন। আমি দেখেছি অনেক শিক্ষানুরাগী ব্যাক্তি আছে যারা মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনার যাবতীয় খরচ বহন করে কোন শর্ত ছাড়া। আপনার এলাকার এমন কোন শিক্ষানুরাগী ব্যাক্তির খোজ করুন,(বিশেষকরে যারা ঢাকায় থাকে) যে আপনার পরাশুনার খরচ বহন করবে।
প্রথমত আপনার নিরাশ হওয়া চলবে না ৷ কারন ভাঙা -গড়া নিয়েই আমাদের এই জীবনে ৷ এ অবস্থাতে আপনি যত নিরাশ হবেন ততো আরো পিছিয়ে পরবেন ৷ ঠান্ডা মাথায় ভাবুন আর আপনার লাইফ অনুযায়ী একটা প্লান তৈরি করুন ৷ কখনো কারো পরামর্শ শুনে কাজ করবেন না! কারন নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো! মানে বোঝাতে চাচ্ছি পরামর্শ নিবেন ঠিক আছে কিন্তু কোনো কাজের আগের দশবার ভাবুন এর পরিণতি কি হতে পারে ৷ যেহুতু সংসারের অবস্থা ভালো না তাই এই মুহুর্তে আপনার একটা জব দরকার ৷ তাই একটা ছোট হোক বড় হোক একটা জবের ব্যবস্থা করেন ৷ অবশ্যই লজ্জা করবেন না ৷ আপনি ডিগ্রিতে ভর্তি হতে পারেন! এর ফলে আপনি পড়া-লিখা আর কাজ সহজেই করতে পারবেন ৷ আর ফ্রি টাইম গুলোতে বাজে কাজে সময় না দিয়ে YouTube tutorial দেখে ওয়েবটা শিখতে পারেন ৷ নিজের মধ্যেকার বাজে খরচ কমিয়ে ফেলুন ৷ খরচ গুলো হিসাবের মধ্যে রাখুন ৷ নামাজ-কালাম ঠিক মতো পড়ুন ৷ আল্লার কাছে সাহায্য চান ৷ দেখবেন আস্তে আস্তে দিন গুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ৷ ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷ ফি-আমানিল্লাহ্ ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy