2 Answers
একজন ব্যক্তির দিনে অন্তত ৮ গ্লাস পানি খাওয়া আবশ্যক | সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে ২/১ গ্লাস পানি পান করা স্বাস্থের জন্য খুবই ভালো
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে ১ গ্লাস পানি পান করবেন। সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা ও রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে ১ গ্লাস পানি এবং খাবার খাওয়ার আধা ঘন্টা পরে ১ গ্লাস পানি পান করবেন। মনে রাখবেন, খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে এবং খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা পরে পানি পান করা উচিত। দিনের অন্য যেকোনো সময় প্রয়োজনমতো পানি পান করবেন। যতই পানি পান করবেন, ততই স্বাস্থ্যের জন্য ভালো। তবে রাতের বেলা কম পানি পান করবেন। বেশি গরম বা বেশি ঠান্ডা পানি পান করবেন না। পেটের সমস্যা থাকলে হালকা গরম পানি পান করবেন। সবসময় নরমাল পানি পান করবেন। প্রয়োজনে ঠান্ডা ও নরমাল মিক্স করে পান করতে পারেন। তাড়াহুড়ো করে পানি পান করবেন না। ধীরে সুস্থে পানি পান করবেন। বসে পানি পান করবেন। ২৪ ঘন্টায় কমপক্ষে ৬-৯ গ্লাস পানি পান করা উচিত। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy