2 Answers

** ছোলা খাওয়ার উপকার : ১..হৃদরোগের ঝুঁকি কমায়। ২..রক্তচাপ নিয়ন্ত্রনে রাখে। ৩..কোলেস্টেরল কমায় । ৪..রক্তের চর্বি কমায়। ৫..যৌনশক্তি বৃদ্ধি করে । ৬..হজম শক্তি বৃদ্ধি করে । ৭..রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে । ** ছোলা খাওয়ার কোনো অপকারিতা নেই ,!!

2822 views Answered

কাঁচা ছোলার গুণ হয়তো অনেকেরই জানা। সকালে ব্রেকফাস্টে অথবা সকালে শরীরচর্চা করার পর একমুঠো কাঁচা ছোলা শরীরের সমস্ত ক্লান্তি দূর করে এনার্জি দেয়। এর জন্য প্রাচীনকালে বলবান মানুষরা শরীরচর্চার পর এক মুঠো কাঁচা ছোলা খেত। কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রাখলে পরের দিন সকালে খেলে উপকার দেয়।

ছোলা ভিটামিন, ম্যাগনেসিয়াম, খনিজ, লবণ, ফসফরাসের ভালো উৎস, যা শরীরে শক্তি জোগানোর পাশাপাশি শরীরে রোগব্যাধি দূর করতেও সক্ষম। পুষ্টিগুণে ভরপুর ছোলা খেতেও মন্দ নয়। ছোলা বিভিন্ন ভাবে খাওয়া যায় স্যালাডে অথবা স্যুপ বা ভিন্ন ধরণের রান্নায় দেওয়া যায়।

তবে যেইভাবেই খাই না কেন, ছোলা ভিজেয়ে কাঁচা খাওয়ার মতো উপকার অন্য কিছুতে নেই। তাই আজ এই নিবন্ধটিতে আমরা জানব কাঁচা ছোলার গুণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা।

কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রেখে সকালে উঠে খেলে দেহে এনার্জি বাড়ে। কাঁচা ছোলায় উপস্থিত হাই প্রোটিন দেহের এনার্জির চাবিকাঠি। একটানা অফিসে বসে কাজ করছেন। কয়েক ঘণ্টার মধ্যেই কার্যক্ষমতা শক্তি ধীরে ধীরে হারাতে বসে । নিয়মিত অফিস যাওয়ার সময় সঙ্গে কাঁচা ছোলা রাখবেন। তাতে কাজে এনার্জি পাবেন।

আপনি কি জানেন ওজন কমানোর জন্য কাঁচা ছোলা খুব উপকারি। কাঁচা ছোলায় ক্যালরির পরিমাণ খুব কম থাকে। যা ওজন হ্রাস নিয়ন্ত্রক। এছাড়াও এতে বিদ্যমান প্রোটিন এবং ফাইবার যা খিদে কমিয়ে দিতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে কাঁচা ছোলা সামান্য লেবুর রস দিয়ে খেলে ওজন বেড়ে যাওয়ার হাত থেকে রেহাই পাবেন।

ছোলায় লো গ্লাইসেমিক ইনডেক্স বিদ্যমান। যা রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়তে বাধা দেয়। এর জন্য ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা ছোলা খুব উপকারী।

কাঁচা ছোলায় উপস্থিত পুষ্টিগুণ যা হৃদরোগ ভালো রাখতে সহায়তা করে। শরীরে থাকা খারাপ কোলেস্টেরল কারণে আমাদের হার্টের অসুখ হয়। নিয়মিত কাঁচা ছোলা খেলে শরীরের থেকে খারাপ কোলেস্টেরল কমে যায়। যার দরুন আমাদের হৃদয় ভালো থাকে।

তথ্যসূত্রঃ প্রগতির বাংলা

2822 views Answered

Related Questions

Next steps