2 Answers
জাম্বুরাতে শর্করা, প্রোটিন ও সামান্য পরিমাণে স্নেহ রয়েছে। জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ (যেমনঃ ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, আয়রন) রয়েছে। বিশেষ করে, এতে ভিটামিন সি রয়েছে। ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জাম্বুরা খেলে সর্দিজনিত সমস্যাও দূর হয়।
3112 views
Answered
-
জাম্বুরা বা বাতাবি লেবুঃ এটি এক প্রকার লেবু জাতীয় টক-মিষ্টি ফল। এর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo) এবং বৈজ্ঞানিক নাম Citrus maxima বা Citrus grandis। বিভিন্ন ভাষায় এটি পমেলো, জাবং, শ্যাডক ইত্যাদি নামে পরিচিত। কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। এর ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপী রঙের। এর খোসা বেশ পুরু এবং খোসার ভিতর দিকটা ফোম এর মত নরম । লেবু জাতীয় ফলের মধ্যে এটাই সবচেয়ে বড়, যা ১৫-২৫ সেমি ব্যাসবিশিষ্ট হয়ে থাকে। এর ওজন ১-২ কেজি হয়। এর আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।
-
গুণাগুণঃ প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য জাম্বুরায় রয়েছে:-
-
খাদ্যশক্তি ৩৮ কিলোক্যালরি।
-
প্রোটিন ০.৫ গ্রাম।
-
স্নেহ ০.৩ গ্রাম।
-
শর্করা ৮.৫ গ্রাম।
-
খাদ্যআঁশ ১ গ্রাম।
-
থায়ামিন ০.০৩৪ মিলি গ্রাম।
-
খনিজ লবণ ০.২০ গ্রাম।
-
রিবোফ্লেভিন ০.০২৭ মিলি গ্রাম।
-
নিয়াসিন ০.২২ মিলি গ্রাম।
-
ভিটামিন বি২ ০.০৪ মিলি গ্রাম।
-
ভিটামিন বি৬ ০.০৩৬ মিলি গ্রাম।
-
ভিটামিন সি ১০৫ মিলি গ্রাম।
-
ক্যারোটিন ১২০ মাইক্রো গ্রাম।
-
আয়রন ০.২ মিলি গ্রাম।
-
ক্যালসিয়াম ৩৭ মিলি গ্রাম।
-
ম্যাগনেসিয়াম ৬ মিলিগ্রাম।
-
ম্যাংগানিজ ০.০১৭ মিলিগ্রাম।
-
ফসফরাস ১৭ মিলিগ্রাম।
-
পটাশিয়াম ২১৬ মিলিগ্রাম।
-
সোডিয়াম ১ মিলিগ্রাম।
-
জাম্বুরা একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এর পুষ্টিমান অনেক উন্নত।
-
রোগ প্রতিরোধ ক্ষমতাঃ
-
জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভাল ফলাফল পাওয়া যায় ।
-
এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
-
জাম্বুরাতে বিদ্যমান বায়োফ্লভনয়েড বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে।
-
ভিটামিন ‘সি’ বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
-
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
-
বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
-
নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
-
পেটের নানা রকম হজমজনিত সমস্যার প্রতিকার হয়।
-
সূত্রঃ উইকিপিডিয়া।
-
ধন্যবাদ।
3112 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy