2 Answers
মানুষের পায়খানার রাস্তা দিয়ে আলাদাভাবে বা পায়খানার সঙ্গে মিশে রক্ত যাওয়াকে আমরা মলদ্বার দিয়ে রক্ত যাওয়া বুঝি । প্রশ্ন : কী কী কারণে এই মলদ্বার দিয়ে রক্ত যায় ? উত্তর : কারণগুলো সাধারণত বয়সভিত্তিক হয়। শিশুদের যে কারণে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে তা হলো, রেকটাল পলিপ বা কোলনিক পলিপ। মধ্য বয়সীদের মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার কারণের মধ্যে রয়েছে অশ্বরোগ বা হেমোরয়েড। এ ছাড়া মলদ্বার ফেটে যাওয়া বা এনাল ফিশার রয়েছে। এর পাশাপাশি রক্ত যাওয়ার অন্যতম কারণ হচ্ছে রেকটাম ও কোলনিক ক্যানসার। মধ্য বয়সে এই রোগগুলো বেশি হয়ে থাকে। এ ছাড়া বৃহদন্ত্রে যদি প্রদাহ হয়ে থাকে অথবা বৃহদন্ত্রে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, তাহলেও মধ্য বয়সে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে। একটু বয়স্ক লোকদের মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার অন্যতম কারণের মধ্যে কোলরেকটাল ক্যানসার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়া বৃহদন্ত্রে যদি কারো রক্তস্বল্পতা বা রক্ত চলাচল কমে যায়, তখন মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে। এ ছাড়া ডাইভারটিকুলাইটিস বলে একটি গুরুত্বপূর্ণ রোগ রয়েছে, যা বয়স্ক লোকদের হয়ে থাকে; এসব কারণেও সাধারণত মলদ্বার দিয়ে রক্ত যায়। প্রশ্ন : কী কারণে রক্তক্ষরণ হচ্ছে, সেটি বোঝার কোনো লক্ষণ রয়েছে? উত্তর : মলদ্বার দিয়ে যে কারণে রক্ত যাক না কেন, এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। রোগীদের এটা প্রথমেই বুঝতে হবে। আমরা সাধারণত মলত্যাগের পর লক্ষ করি না যে মলদ্বার দিয়ে রক্ত গেল কি না। তবে এ বিষয়টি লক্ষ করা উচিত। মলদ্বার দিয়ে রক্ত গেলে এটাকে স্বাভাবিকভাবে না নিয়ে, হাতের কাছের স্থানীয় চিকিৎসকদের না দেখিয়ে, সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে থাকি আমরা। সে জন্য যে উপসর্গগুলোর দিকে খেয়াল করতে হবে সেগুলো হলো : পায়খানা যাওয়ার যে অভ্যাস ছিল, সেটি পরিবর্তন হয়ে গেছে কি না; জ্বর হয় কি না অথবা কারো শরীরে রক্তস্বল্পতা বা পানিস্বল্পতা হচ্ছে কি না; ওজন কমে যাচ্ছে কি না; খাওয়া-দাওয়ার অরুচি তৈরি হচ্ছে কি না; পেটে চাপ দিয়ে দেখলে কোনো জায়গায় চাকার অনুভূতি হয় কি না। এই উপসর্গগুলো যদি রোগী দেখে, তাহলে বুঝতে হবে পায়খানার সঙ্গে রক্ত যাওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়। এটাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy