"এক ওয়াক্ত নামাজ কাজা করলে এবং পড়ে পড়ে নিলেও ৮০ হুকবা জাহান্নাম " এটা কি হাদিস?
1 Answers
ফাজায়েলে আমলের মধ্যে এভাবে পাওয়া যায় যে, নবী (ছাঃ) বলেন, যদি কোন ব্যক্তি এক ওয়াক্ত ছালাত ছেড়ে দেয় আর ইতিমধ্যে ঐ ছালাতের ওয়াক্ত পার হয়ে যায় এবং ছালাত আদায় করে নেয়, তবুও তাকে এক হুকবা জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এক হুকবা হল, ৮০ বছর। আর প্রত্যেক বছর ৩৬০ তিন। আর প্রত্যেক দিন এক হাযার বছরের সমান, যেভাবে তোমরা গণনা কর। উল্লেখ্য, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট দুই কোটি অষ্টাশি লক্ষ বছর হয়। [ফাযায়েলে আমল (উর্দূ), পৃঃ ৩৯; বাংলা, পৃঃ ১১৬] ■তাহক্বীকঃ বর্ণনাটি মিথ্যা ও বানোয়াট। উক্ত বক্তব্য ফাযায়েলে আমল-এর ফাযায়েলে নামায অংশে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেখানে কোন প্রমাণ পেশ করা হয়নি। বরং বলা হয়েছে, এভাবেই ‘মাজালিসুল আবরারে’ উল্লেখ করা হয়েছে। তবে আমার নিকটে হাদীছের যে সমস্ত গ্রন্থ রয়েছে, তার মধ্যে আমি উহা পাইনি। [ফাযায়েলে আমল (উর্দূ), পৃঃ ৩৯; বাংলা, পৃঃ ১১৬] এখানে লেখক নিজেই যেহেতু স্বীকার করেছেন, সেহেতু আমরা নতুন কোন তাহক্বীক বা মন্তব্যের প্রয়োজন বোধ করছি না। তবে দুঃখজনক হল,বাংলা অনুবাদে তার এই স্বীকারক্তিটুকু উল্লেখ করা হয় নাই। ছহীহ হাদীছের দৃষ্টিকোণ থেকেও কথাটি সঠিক নয়। কারণ রাসূল (ছাঃ) বলেন, ঘুম বা ভুলের কারণে যে ব্যক্তির ছালাত ছুটে যাবে, তার কাফ্ফারা হল যখন স্মরণ হবে তখন তা পড়ে নেয়া। [ছহীহ বুখারী হা/৫৯৭, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৭০, ২/৩৫ পৃঃ] এছাড়া রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের দিন সূর্য ডুবার পর আছরের ছালাত আদায় করেন। অতঃপর মাগরিবের ছালাত আদায় করেন। [ছহীহ বুখারী হা/৫৯৬ ও ৫৯৮, ১/৮৪ পৃঃ, (ইফাবা হা/৫৬৯, ২/৩৫ পৃঃ] ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর রাসূল (ছাঃ) জামাআতের সাথে ছালাত আদায় করেছেন। [ছহীহ মুসলিম হা/১৪৬২, ১/২২৭, (ইফাবা হা/১৩০৩), ‘মসজিদ সমূহ’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৭] আমরা জানলাম যে, রাসুল ও তার সাহাবাগণও কয়েকবার কাযা সালাত পড়েছেন। তাহলে বলুন রাসুল (ছাঃ) ও তার সাহাবাগণও কি দুই কোটি অষ্টাশি লক্ষ বছরের জন্য জাহান্নামে যাবেন? [নাঊযুবিল্লাহ]।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy