2 Answers
| নিম্নে দেখুন কিছু জাল হাদিস। জাল হাদিস | ||
| মুহাম্মাদ ﷺ এর নামে প্রচারিত জাল হাদিস সমূহ↓ | যেই হাদিস বিশারদরা জাল প্রমাণ করেছেন↓ | |
| ১ | জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র। | আল-খাতিব আল-বাগদাদি—হিস্টরি অফ বাগদাদ |
| ২ | দেশপ্রেম ঈমানের অঙ্গ। | আস-সাগানি, নাসিরুদ্দিন আলবানি |
| ৩ | নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সর্বোত্তম জিহাদ। | ইবন তাইমিয়্যাহ, ইবন বাআয। |
| ৪ | সবুজ গাছপালা, শস্যর দিকে তাকিয়ে থাকলে দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। | আয-যাহাবি |
| ৫ | আল্লাহ সেই বান্দাকে ভালবাসেন যে তাঁর ইবাদতে ক্লান্ত, নিস্তেজ হয়ে পড়ে। | আদ-দারকুতনি |
| ৬ | সুদ খাওয়ার ৭০ পর্যায়ের নিষেধাজ্ঞা আছে, এর মধ্যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে মায়ের সাথে ব্যভিচার করা। | ইবন জাওযি, আল হুয়ায়নি (দুর্বল বা জাল হাদিস) |
| ৭ | মুহাম্মাদকে ﷺ সৃষ্টি না করলে আল্লাহ কোন কিছুই সৃষ্টি করতেন না। মুহাম্মাদ ﷺ—এর নূর থেকে সমস্ত সৃষ্টি জগত সৃষ্টি হয়েছে। | আয-যাহাবি, ইবন হিব্বান, নাসিরুদ্দিন আলবানি |
| ৮ | যে শুক্রবার মুহাম্মাদ ﷺ এর প্রতি ৮০বার দুরুদ পাঠাবে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। | আল্লামা সাখায়ি, আলবানি |
| ৯ | আযানের মধ্যে আঙ্গুল চুম্বন করে চোখে মোছা। | আস-সুয়ুতি, আলবানি |
| ১০ | এক ঘণ্টা গভীরভাবে চিন্তা করা ৬০ বছর ইবাদতের সমান। | ইবন জাওযি |
| ১১ | যারা মানুষকে ইসলামের দাওয়াত দেয় এবং মানুষকে ইসলাম গ্রহন করায় তাদের জন্য জান্নাত নিশ্চিত। | আস-সাগানি |
| ১২ | সুরা ইয়াসিন কু’রআনের হৃদয়। একবার সুরা ইয়াসিন পড়লে দশবার কু’রআন খতম দেওয়ার সমান সওয়াব পাওয়া যায়। | ইবন আবি হাতিম, আলবানি |
| ১৩ | মৃতের জন্য সুরা ইয়াসিন পড়। | আদ-দার কুদনি |
| ১৪ | আরবদেরকে ভালোবাসো, কারণ আমি একজন আরব, কু’রআন আরবিতে নাজিল হয়েছে এবং জান্নাতের ভাষা হবে আরবি। | আবি হাতিম—জারহ ওয়া তাদিল |
| ১৫ | পাগড়ী পরে নামায পড়লে ১৫টি পাগড়ী ছাড়া নামায পড়ার সমান সওয়াব। | ইবন হাজার—লিসানুল মিজান |
| ১৬ | আমি জ্ঞানের শহর এবং আলি তার দরজা | ইমাম-বুখারি |
| ১৭ | প্রত্যেক নবীর একজন উত্তরসূরি আছে। আমার উত্তরসূরি আলি। | ইবন জাওযি, ইবন হিব্বান, ইবন মাদিনি |
| ১৮ | আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলিদের নবীদের সমান। | আলেমদের ইজমা দ্বারা স্বীকৃত |
| ১৯ | আমার পরিবার, সাহাবীরা আকাশের তারার মত, তাদের মধ্যে যাকেই তোমরা অনুসরণ করবে, তোমরা সঠিক পথে থাকবে। | আহমাদ হানবাল, আয-যাহাবি, আলবানি |
| ২০ | বিশ্বাসীর অন্তরে আল্লাহ ﷻ থাকেন। | আয-যারকাশি, ইবন তাইমিয়া |
| ২১ | যে নিজেকে জেনেছে, সে আল্লাহকেও ﷻ জেনেছে। | আস-সুয়ুতি, ইমাম নাওয়ায়ি |
| ২২ | আমি তোমাদেরকে দুটি উপশম বলে দিলাম—মধু এবং কু’রআন। | আলবানি |
| ২৩ | যদি আরবদের অধঃপতন হয়, তাহলে ইসলামেরও অধঃপতন হবে। | ইবন আবি হাতিম |
| ২৪ | যে কু’রআন শেখানোর জন্য কোন পারিশ্রমিক নেয়, সে কু’রআন শিখিয়ে আর কোন সওয়াব পাবে না। | আয-যাহাবি |
| ২৫ | বিয়ে কর, আর কখনও তালাক দিয়ো না, কারণ তালাক দিলে আল্লাহর ﷻ আরশ কাঁপে। | ইবন জাওযি |
| ২৬ | যে বরকতের আশায় তার ছেলের নাম মুহাম্মাদ রাখবে সে এবং তার ছেলে জান্নাত পাবে। | ইবন জাওযি |
| ২৭ | যে হজ্জের উদ্দেশে মক্কায় গেছে কিন্তু মদিনায় গিয়ে আমার কবর জিয়ারত করেনি সে আমাকে অপমান করেছে। | আস-সাগানি, ইবন জাওযি, আশ-শাওকানি |
| ২৮ | যে আমার (মুহম্মাদ ﷺ) কবর জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। | আলবানি |
| ২৯ | যে স্ত্রী তার স্বামীর অনুমতি না নিয়ে ঘরের বাইরে যায়, সে ফেরত না আসা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টিতে থাকবে বা যতক্ষন না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়। | আলবানি |
| ৩০ | যদি নারী জাতি না থাকতো, তাহলে আল্লাহর ﷻ যথাযথ ইবাদত হতো। | শেখ ফয়সাল |
| ৩১ | নারীর উপদেশ মেনে চললে অনুশোচনায় ভুগবে। |
2870 views
Answered