নামাজ বেহেশতের চাবি ,এইটা নাকি জাল হাদীস?

যদি জাল হাদীস না হয় তবে রেফারেন্স সহ তথ্য দিবেন প্লিজ .... আহলে হাদীস যারা তারা বলে এইটা জাল হাদীস
4863 views

2 Answers

হাদীসটির মূল পাঠ হলো- 

عن جابر بن عبد الله رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم مفتاح الجنة الصلاة و مفتاح الصلاة الوضوء 


সুনানু তিরমিযী, হাদীস নং ৪ এবং মুসনাদু আহমাদ, হাদীসনং ১৪৭০৩


শায়খ শুয়াইব অার নাউত রহি. বলেছেন, হাদীসটির সনদ দুর্বল।আর শায়খ আলবানী রহি. বলেছেন, সহীহ লি গয়রিহী।


تعليق شعيب الأرنؤوط : إسناده ضعيف لضعف سليمان بن قرم وأبي يحيى القتات

قال الشيخ الألباني : صحيح لغيره


শায়খ শুয়াইব অার নাউত রহি. বলেছেন, হাদীসটির সনদ দুর্বল।আর শায়খ আলবানী রহি. বলেছেন, সহীহ লি গয়রিহী।


4863 views Answered

আবূ বকর, মুহাম্মাদ ইবনু যানযাওয়ায়ই আল বাগদাদী (রহঃ) এবং আরো একাধিক রাবী জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ জান্নাতের চাবি হল সালাত আর সালাতের চাবি হল অযু। (সূনান তিরমিজী, হাদিস নম্বরঃ ৪, মিশকাতঃ ২৯৪ হাদিসের মানঃ সহিহ/যঈফ মিশ্রিত)। হাদিসটির প্রথম অংশ যঈফ অর্থাৎ জান্নাতের চাবি হল সালাত। দ্বিতীয় অংশ সহীহ যা সালাতের চাবি হল অযু।

4863 views Answered

Related Questions

Next steps