1 Answers

অন্যের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করা হারাম। আল্লাহ তায়ালা বলেনঃ হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। (সূরা নিসাঃ ২৯)। কিন্তু উক্ত কবুতর-তো আর অন্যায় ভাবে নেওয়া হয়নি স্বেচ্ছায় এসেছে এক্ষেত্রে নিজের কবুতরের সাথে অন্যের কবুতর আসলে করনীয় হচ্ছেঃ এই সম্পদ গোপন, পরিবর্তন-পরিবর্ধন না করে, তারপর যদি তার মালিক আসে, তবে সে সেটার অধিকারী, আর যদি না আসে, তবে সেটা আল্লাহর সম্পদ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। (ইবনে হিব্বানঃ ৪৮৯৪)। এজন্য উক্ত কবুতর প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয়ার জন্য যথোপযুক্ত সময় পর্যন্ত ঘোষণা দিতে থাকা। কখনোই উচিত নয় প্রাপ্ত কবুতর নিজের প্রয়োজনে ব্যবহার করা বা নিজের করে নেওয়া। যদি মূল মালিকের খোজ না পাওয়া যায় উক্ত কবুতর বিক্রি করে সওয়াবের নিয়্যাত ব্যতীত দান করতে হবে। তবে যদি নিরুপায় হয় তাহলে সে শরিয়ত নির্ধারিত পন্থায় ব্যবহার করতে পারবে।

2823 views Answered

Related Questions

Next steps