3 Answers

কবুতর বলতে একধরনের গৃহপালিত পাখিকে বোঝায়।

2882 views Answered
  • কবুতরঃ পৃথিবীর প্রায় সর্বত্র বিচরণ করে এবং দূরদূরান্তে বার্তাবহনের জন্য প্রশিক্ষিত করা যায়, এমন শস্যভোজী ডিম্বজ ছোটো পাখিবিশেষ, কপোত, পায়রা, পারাবত।
  • কবুতর বা পায়রা বা কপোত বা পারাবত এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি। এর মাংস মনুষ্যখাদ্য হিসাবে ব্যবহৃত হয়। প্রাচীন কালে কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হত। কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীন কাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে। গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম Columba livia domestica। সব গৃহপালিত কবুতরের উদ্ভব বুনো কবুতর (Columba livia) থেকে।
  • পৃথিবীতে প্রায় ২০০ জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় ৩০ প্রকার কবুতর রয়েছে। বাংলাদেশের সর্বত্র এসকল কবুতর রয়েছে। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শষ্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। পূর্বে কবুতরকে সংবাদ বাহক, খেলার পাখি হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এটা পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসাবে ব্যবহৃত হচেছ। এদের সুষ্ট পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা যায়। কবুতর প্রতিপালন এখন শুধু শখ ও বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা এখন একটি লাভজনক ব্যবসা হিসাবে পরিগণিত হয়েছে। কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় প্রতিপালন করা যায়।বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ জনপ্রিয়।
  • কবুতরের শারীরবৃত্তিক তথ্যাদিঃ
  1. দেহের তাপমাত্রা ৩৮.৮-৪০.০ সে.
  2. দৈহিক ওজন- (ক) হালকা জাতঃ ৪০০-৪৫০ গ্রাম (খ) ভারী জাতঃ ৪৫০-৫০০ গ্রাম।
  3. পানি পান- (ক) শীতকালঃ ৩০-৬০ মিলি প্রতিদিন (খ) গ্রীষ্মকালঃ ৬০-১০০ মিলি প্রতিদিন।
  4. খাদ্য গ্রহণ ৩০-৬০ গ্রাম প্রতিদিন (গড়)।
  5. ডিম ফুটানোর সময়কাল = (১৭-১৮) দিন।
  • তথ‍্যসূত্রঃ উইকিপিডিয়া।
  • ধন্যবাদ। 
2882 views Answered

কবুতর হলো এক জাতের গৃহপালিত পাখি। যাদের মাংস ও ডিম কে অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্য পালন করা হয়।    কবুতর বলতে স্ত্রী পুরুষ উভয় জাতকেই বোঝায়। 

2882 views Answered

Next steps