2 Answers

লাল রঙ এর কাপড় বলতে কুসুম লাল কাপড় পড়া নিষেধ বলে হাদীসে উল্লেখ আছে। রাসুল(সাঃ) বলেন,

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ، - يَعْنِي ابْنَ كَثِيرٍ - عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي حَارِثَةَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَرَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى رَوَاحِلِنَا وَعَلَى إِبِلِنَا أَكْسِيَةً فِيهَا خُيُوطُ عِهْنٍ حُمْرٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَلاَ أَرَى هَذِهِ الْحُمْرَةَ قَدْ عَلَتْكُمْ ‏"‏ ‏.‏ فَقُمْنَا سِرَاعًا لِقَوْلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى نَفَرَ بَعْضُ إِبِلِنَا فَأَخَذْنَا الأَكْسِيَةَ فَنَزَعْنَاهَا عَنْهَا ‏.

রাফী’ ইবনু খাদীজ (রাঃ)

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে সফরে বের হলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের হাওদাগুলোতে ও উটের পিঠে তুলার লাল সূতার ডোরাযুক্ত চাঁদরগুলো দেখে বললেনঃ আমি দেখছি যে, লাল রঙ তোমাদের কাবু কুরে ফেলেছে। রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একথায় আমারা লাল কাপড় সরানোর জন্য এতো দ্রুত ছুটলাম যে, কতগুলো উট ভয় পেয়ে পালাতে লাগলো। আমরা চাঁদরগুলো খুলে ফেললাম। [৪০৭০]

সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৭০

তবে যেসব কাপড় লাল হলেও তা মেটে রঙের, তা পড়া জায়েয। 

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ، عَنْ بَعْضِ مَوَالِي الْعَبَّاسِ، عَنْ عَلِيٍّ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُعَصْفَرِ، وَالثِّيَابِ الْقَسِّيَّةِ، وَعَنْ أَنْ يَقْرَأَ وَهُوَ رَاكِعٌ»

আলী (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুসুম রঙের লাল কাপড়, রেশমী কাপড় এবং রুকু অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫১৮১
হাদিসের মান: সহিহ হাদিস
মেটে রঙের লাল কাপড় জায়েয হবে।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا الْمُعَافَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْبَرَاءِ قَالَ: «مَا رَأَيْتُ أَحَدًا أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَجُمَّتُهُ تَضْرِبُ مَنْكِبَيْهِ»

বারা (রাঃ)

তিনি বলেনঃ আমি একজোড়া লাল কাপড়ে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে অধিক সুন্দর আর কাউকে দেখিনি। আর তাঁর মাথার চুল কাঁধ পর্যন্ত স্পর্শ করত।

সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫০৬০
হাদিসের মান: সহিহ হাদিস

2662 views Answered

শুধু কুসুম- লাল কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা মাকরুহ তাহরীমী তথা হারাম বলা যায়।আর কুসুম- লাল না হলে তা মাকরুহ তানযিহী তথা অনুত্তম, পরিধান না করা ভালো।তবে শর্ত হচ্ছে কাপড়টি মহিলাদের কাপড়ের সাদৃশ্য না হতে হবে।যদি মহিলাদের কাপড়ের সাদৃশ্য হয় তাহলে এধরণের লাল কাপড়‌ও পুরুষদের জন্য ব্যবহার করা মাকরুহ তাহরীমী হবে।

তথ্যসূত্রঃ ফাতাওয়া শামী ৯/৫১৫ ফাতাওয়া রশিদিয়া ৫৭৪ কিতাবুন নাওয়াযিল ১৫/৩৩০ ইমদাদুল ফাতাওয়া ৪/১২৫ ফাতাওয়া রহমানিয়া ২/২৭১
2662 views Answered

Related Questions

Next steps