আমার বিয়ে করতে ইচ্ছে হয়না।কারনটি পড়ুন।আমার ধারণা কি ঠিক?
1 Answers
আপনার ভুল ধারণা যে, বউয়ের প্রতি আকৃষ্ট হলে আল্লাহ থেকে একটু দুরে সরে যাবেন। আর দুনিয়াতে হুর পাবেন না। হুরদের পেতে চাইলে জান্নাতে যেতে হবে এজন্য আল্লাহ এবং তার রাসুলের সুন্নাত মানতে হবে। পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যেয়ে আল্লাহ তায়ালা যে সব হুরের কথা বলেছেন, তারা হবে মানুষ সাদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে, যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কারস্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা। মহান আল্লাহ বলেন: আর তাদের সেবায় চারপাশে ঘুরাঘুরি করবে কিশোরেরা, তারা যেন সুরক্ষিত মুক্তা। (সূরা আত-ত্বূর: ২৪) আরও বলেন: আর তাদের উপর প্রদক্ষিণ করবে চির কিশোরগণ, যখন আপনি তাদেরকে দেখবেন তখন মনে করবেন তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। (সুরা দা’হর ৭৬:১৯) আর ডাগর নয়না হূরীগণ; তারা তো জান্নাতে একজন পুরুষের স্ত্রী হবে। এটা দুনিয়ায় তাদের যে সকল স্ত্রী থাকবে সেটার অতিরিক্ত। মহান আল্লাহ বলেন: এভাবেই আমরা তাদেরকে বিয়ে দিয়ে দিব ডাগর নয়না হূরদের সাথে ” (সূরা আদ-দুখান: ৫৪) আরও বলেন: তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে; আর আমরা তাদের মিলন ঘটাব ডাগর চোখবিশিষ্টা হূরের সংগে। (সূরা আত-ত্বূর: ২০)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy