একটা মেয়েকে কিডনাপ করে বিয়ে করতে চাচ্ছি, কাজটা কি ঠিক হবে?

মেয়েটা আমার সাথে ৪ বছর প্রেম করেছে, কিন্তু এখন অন্য জায়গায় বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাই জোর করে উঠাই নিয়ে, বিয়ে করার কথা ভাবতেছি। এটা কতটা ঠিক হবে? পরে কি সংসারে অসুবিধা হতে পারে?
3027 views

5 Answers

না আপনি এই ধরনের চিন্তাও কখনো করবেন না। সে যেহেতু বিয়ে করতে রাজি হয়ে গেছে তাহলে আপনি আপনার মাথা থেকে এই মেয়ের চিন্তা বাদ দিন। আর এখন যদি আপনি তাকে জোর করে ধরে নিয়ে তাকে বিয়ে করেন তাহলে আপনি কখনো সুখি হতে পারবেন না।

3027 views Answered

মেয়ে যদি সত্যিই আপনাকে ভালোবাসত, তাহলে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি হত না। হয়তো, সে আপনাকে সত্যিকারের ভালোবাসেনি। আর আপনি যদি তাকে তুলে নিয়ে যান, তাহলেও কোনো লাভ নেই। কেননা, সে তো আপনাকে ভালোই বাসে না। এতে, পরবর্তীতে সংসারে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

3027 views Answered

মেয়েটা গত ৪ বছর আপনার সাথে পুতুল খেলা খেলেছে।এখন প্রয়োজন ফুরিয়ে গেছে তাই সে আপনাকে ছেরে অন্য কাউকে বেছে নিয়েছে। একটা কথা মনে রাখবেন, এখনকার মেয়েদের কাছে প্রেম-ভালোবাসা ইমোশন। আপনি তাকে জোর করে নিকাহ করার প্রয়োজন পরে না কারণ সে এ ব্যপারে আগ্রহী নয়। যাইহোক, আপনি আপনার বাবা মায়ের পচন্দে বিয়ে করিয়েন। আর বিয়ের আখে প্রেম-ভালোবাসা ইসলামে নিষিদ্ধ।

3027 views Answered

প্রোফাইলের নাম তো দিয়েছেন জ্ঞানী মানুষ, কিন্তু এতো জঘন্য কাজটা কেনো করতে চাচ্ছেন বুঝলামনা,,,, যা হোক যেহেতু মেয়েটা অন্য জায়গায় বিয়ের জন্য রাজী হয়ে গেছে সেহেতু বুঝা যায়, অন্তরের যে একটা মুহাব্বত ভালোবাসার যে টান সেটি তার মধ্যে ছিলো না,,, আর যারা প্রতারনা করে তারা মুনাফেক, তাই তাকে ছেড়ে দেওয়াই উত্তম হবে, আপনার কয়েক দিন একটু খারাপ লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে,,, আর সচরাচর জোরপূর্বক বিবাহ করলে সাংশারিক জীবনে সুখী হওয়া যায়না,,,,,,,! একটা কথা এসব প্রেমের বিষয়ে প্রশ্ন করতে হলে একটু বিস্তারিত বলতে হয়, যেমন; তার ফ্যামিলিতে প্রস্তাব পাঠিয়েছিলেন কি না? আপনার ফ্যামিলি বিষয়টা কতটুকু দৃষ্টিতে দেখে? সম্পর্কের গভীরতা কতটুকু? আপনার বয়স? আপনার পরিস্থিতি জানা থাকলে যথাযথ উত্তর দেওয়া সম্ভব হয়,,,,,,! (ধন্যবাদ)

3027 views Answered

আপনার আর তার মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল বলে আপনি তাকে কিডন্যাপ করবেন এটা ঠিক নয়।এরকম কোন অধিকার আপনার নেই।এটা আইনত অপরাধ।তাই এই ধরণের কোন চিন্তা মাথায় রাখবেন না।জোড় করে কারো কাছ থেকে ভালবাসা আদায় করা যায় না।এটা অনেকটা পুতুলের মত হয়ে যাবে।চাবি দিবেন চলবে,নাহলে বন্ধ হয়ে পড়ে থাকবে।তাই এখন আপনার প্রতি যদি মেয়েটির ভালবাসা চলে গিয়ে থাকে।তবে তার সাথে সংসার করা হবে পুতুলের সাথে সংসার করার মত।তাই কিডন্যাপ জাতীয় চিন্তাভাবনা মাথা থেকে যত দ্রুত ঝেড়ে ফেলবেন ততই ভাল হবে।

3027 views Answered

Related Questions

Next steps