3 Answers
একবারও পিছু না ফিরে চলে আসুন৷পিছুটান রাখবেন না!এমন কেউ আপনার জীবন টাকে নরকীয় করবে? যে আপনার ভালবাসা পাওয়ার যোগ্য ই না।হয়তো আপনি একাকীত্ববোধ করবেন, এই একাকিত্ব হয়তো আমাদের সঠিক পথে ফিরতে দেয় না। তবু, "মায়া "নামক যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজতে ই হবে।
জীবন কখনো কারও জন্য থেমে থাকে না। হয়তো ক্ষনিকের এই যন্ত্রণা টা আমরা এড়িয়ে যেতে পারি না।
ভালবাসা হলো মায়াজাল, একবার এই মায়ায় পরলে সেখান থেকে বের হওয়া কঠিন।
তবুও এই মায়াজাল থেকে যত দ্রুত বেরিয়ে আসবেন তত মঙ্গল!
[সত্য এবং আসল কথা হলো-এই যে প্রেম নামক রোগটা আমাদেরকে কিছু দেওয়ার নামে অনেক কিছু কেড়ে নিতে আসে৷ তাই সামনেও এসমস্ত কাজে না জড়াতে পারায় উত্তম৷ ]
এখন আপনার উচিত তাকে ভুলে যাওয়া।প্রেম-ভালবাসা বলতে বর্তমানে কিছু নেই।সব আসলে আবেগ আর মোহ।মেয়েটি আগে আপনাকে ভালবাসত কারণ তার মনে হয়েছিল আপনি অনেক সুন্দর।এখন আবার আপনার চেয়েও সুন্দর একজনকে পেয়েছে,তাই তাকে ভালবাসে।ভবিষ্যতে দেখা যাবে মেয়েটি সেই ছেলেটিকেও ছেড়ে চলে যাবে।তাই আপনার উচিত এসব প্রেম-ভালবাসার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা।
আপনার নতুন জীবন শুরু করুন। কারণ সে অন্যকে ভালোবাসে এবং হয়ত সে আপনার সাথে মজা করেছিল। আপনি উল্লেখ করেছেন যে, "আমি একটা মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসত" সে এখন আপনাকে ভালোবাসেনা অথবা সে আপনাকে ভালোইবাসত না।
"যখন মায়া বাড়িয়ে লাভ নেই, তখন মায়া কাটাতে শিখতে হয়"। সুতরাং, এ আপনার চিন্তা ভাবনা না করে সামনে এগিয়ে যাওয়া উচিত। আপনি নিজের ক্যারিয়ার সম্পর্কে চিন্তা করুন। সব পিছুটান ছেড়ে দিন। নিজেকে আবার গড়ে তুলুন।
কখনো একমুটো ছাই ও রঙিন হয়ে উঠতে পারেন। হয়ত আপনার জন্যে অন্য কেউ অপেক্ষা করছে। নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন এবং সঠিক পদক্ষেপ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy