ভাই আমার কাজটা কি ঠিক হবে?

ভাই আমি BIKROY.COM এ একটা কম্পিউটার বিক্রির এড দিয়েছিলাম,আর আমার এডের দেওয়া ফোন নাম্বারে একজন লোক আমাকে ফোন দেয়,এবং লোকটি আমার কম্পিউটার ক্রয় করতে চায়,১৬০০০ টাকায়,আমি এই দামে কম্পিউটার বিক্রিতে রাজি,কিন্তু সমস্যা হচ্ছে আমি থাকি রাজবাড়ী জেলাতে,কিন্তু ঐ লোকটি থাকে ঢাকা এলিফ্যান্ট রোডে,আর ঐ এলাকার কোন জায়গাই আমি ভাল চিনিনা,কিন্তূ আমার দূলাভাই ঢাকাতে থাকে,,এখন আমি শুধূমাত্র দুলাভাইকে নিয়ে ঐ অচেনা লোকটার কাছে কম্পিউটার বিক্রি করতে যাব? লোকটা বলছে তার ঐখানে নাকি একটা বড় কম্পিউটারের দোকান আছে! এখন আমাকে আপনারা অত্যন্ত বুদ্ধি খাটিয়ে পরামর্শ দিন,যে শুধুমাত্র কি দুলাভাইকে নিয়ে যাব নাকি আরো দুই একজন বেশি মানুষ নিয়ে যাব?
2856 views

3 Answers

এই রকম অনেকই প্রতারিত হয়ছে,

তাই অামি মনে করি এভাবে অাপনি না যাওই বেটার,

তাকে অাপনার জেলায়ে অাসতে বলুন,

দেখুন সে কি বলে।

অথবা অাপনি তার পরিচয়টা ভাল ভাবে নিন,

সে কেমন বুঝন,

তাছাড়া হুট করে বিক্রয় করতে যাবেন না,

কারন ২য় হান্ডস কম্পিউটার বা ল্যাপটপ ঢাকা অনেক

অাছে।


2856 views Answered

আপনি লোকটির কথা বার্তা ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন। যদি তাঁর কথায় কোন প্রকার সন্দেহের ভাব না থাকে, তাহলে আপনি আপনার ধুলা ভাইকে নিয়েই যেতে পারেন। অথবা আপনার এলকাতে গিয়ে নিয়ে আসতে বলতে পারেন।

2856 views Answered

আপনি ভুলেও এই কাজ করবেন না । এইগুলোর মাধ্যমে প্রতারণার উদাহরণ শত শত আছে। আপনি বেশি লোকও যদি নিয়ে যান তাহলেও হয় তাদের নিজিস্ব কৌশলে আপনাদের ক্ষতির চেষ্টা করবে তাই আপনার দোলাভাইয়ের বাসা যেহেতু ঢাকাই তাই তাকে বলুন আপনার দোলা ভাইয়ের বাসা থেকে কম্পিউটারটা নিয়ে যেতে। অথবা খুব জনবহুল জায়গায় দেখা করে নিয়ে যেতে বলুল। আর জনবহুল জায়গায় দেখা করলেও একটু সতর্ক থাকবেন।

2856 views Answered

Related Questions

Next steps