আমারা তিন ভাই বাবা অন্য দুই ভাই কে কাজে লাগিয়েছে?

ও ওদের কে বেশি ভালবাসে আর আমি  ছোট ছেলে বসয় ২২ আমাকে কাজে লাগায়নি অন্য ভাইদের মত কিছু করে দেয়নি ভালবাসে না বাবা আমাকে বকাবকি করে আমার  কথা শুনতে চাই না বাবা থাকে বিদেশে আমার কষ্টর কথা  শুনেও বাবা আমাকে সাহায্য করে বরং বলে নিজে গিয়ে  কিছু করতাম এখন আমি কি করবো আর এর জন্য কি আমার বাবার গুনাহ হবে                               
2711 views

1 Answers

প্রশ্নে যা উল্লেখ করেছেন এর জন্য আপনার বাবার গুনাহ হবে। আর আপনি ধ্যৈর্য ধরুন এতে নিরাশ হবেন না। সন্তানগণ পিতামাতার কাছ থেকে ইনসাফ আশা করে এবং তাদের মাঝে ইনসাফ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করে বলেছেন: তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তাদের মাঝে ইনসাফ করো। [সহীহ বুখারী: ২৫৮৭] সন্তানদেরকে এমনভাবে সক্ষম করে গড়ে তোলা, তারা যেন উপার্জন করার মত যোগ্যতা অর্জন করতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এভাবে বলেছেন: তোমাদের সন্তান সন্ততিদেরকে সক্ষম ও সাবলম্বি রেখে যাওয়া, তাদেরকে অভাবী ও মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। [সহীহ বুখারী:১২৯৫] তাই সন্তান সন্ততিদেরকে সক্ষম ও সাবলম্বি রেখে যাওয়া পিতা মাতার দায়িত্ব।

2711 views Answered

Related Questions

Next steps