2 Answers

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে নানা রকম রোগ-শোক দেখা দেয় সবার মাঝে। এর মধ্যে অন্যতম হলো সর্দি হওয়া। সর্দি হলে স্বাভাবিক ভাবে অক্সিজেন নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। সারাক্ষণ নাক মুছতে হয় এবং একাধারে নাক দিয়ে জল পড়তে থাকে। এটা খুবই বিরক্তিকর। এছাড়াও সর্দি হলে অনেকের কন্ঠস্বর ভেঙে যায়, মাথা যন্ত্রণা সহ নানা রকম সমস্যা দেখা দেয়।

সর্দিতে নাক বন্ধ হলে যা করণীয়ঃ

১. আদা চা সর্দিতে বেশ ভালো ফলাফল দেয়। সর্দি হয়ে নাক বন্ধ হয়ে গেলে চটজলদি এক কাপ চায়ের সাথে আদা কুচি মিশিয়ে পন করলে নাক বন্ধ দূর হয়। তাছাড়া সর্দি লেগে কন্ঠস্বর ভেঙে গেলে আদা কুচি সহ চা কন্ঠস্বর ফিরিয়ে আনে।

২. কালোজিরা সবাই এক নামে চিনে যে কালোজিরা একটি মহা ঔষধ। মৃত্যু বাদে সকল রোগের চিকিৎসাতে কালোজিরা ব্যবহার করা হয়ে থাকে। সর্দি লেগে নাক বন্ধ হয়ে গেলে কালোজিরা একটি কাপড়ে নিয়ে পুটলি বানিয়ে নাকের কাছে নিয়ে নিঃশ্বাস নিলে নাক বন্ধ দূর হয়।

৩. সর্দি খুব বেশি হলে এবং নাক অনেক সময় ধরে বন্ধ থাকলে অতিরিক্ত কাঁচা মরিচ দিয়ে যে কোন শুকনা খাবার খেতে পারেন। এর মধ্যে বেশ কার্যকরী হলো কাঁচা মরিচ ও মুড়ি। বেশ সময় নিয়ে খেতে থাকুন। একসময় আপনার অতিরিক্ত ঝাল লেগে নাক, মুখ ও চোখ দিয়ে অতিরিক্ত পানি অপসারন হয়ে যাবে।

৪. পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি কাশি উপশম করতে সাহায্য করে। একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নাকের কাছে ধরুন। এতে আপনার হাঁচি হবে অনেক গুলো। এতে আপনার মাথা হালকা হয়ে যাবে সেই সাথে নাকের হাড় ও কোষ গুলো নড়েচড়ে উঠবে। ফলে সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়া দূর হবে।

অনেকে সামান্য সর্দি হলে নানা রকম মেডিসিন সেবন করেন। আপনি জানেন কি, সর্দির মেডিসিন সেবন করলে সেই সর্দিকে শুকিয়ে ফেলে আপনার বুকে ও নাকের নার্ভে। ফলে সর্দি প্রায় প্রায় হতেই থাকে। আর বুকে ঠান্ডা জমে বা শুকিয়ে গিয়ে টিবি বা জক্ষার মত মারাত্বক সব রোগ সৃষ্টি হতে পারে। তাই সর্দি কাশি হলে মেডিসিন পরিহার করে প্রাকৃতিক ভাবে সর্দি দূর করার চেষ্টা করুন।

সোর্সঃ স্বাস্থ্যবার্তা.কম

3052 views Answered

আপনি Otrovini ব্যবহার করুন,ঠিক হয়ে যাবে।এটি শুধু নাক বন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্যই তৈরি করা হয়েছে।ফার্মেসির দোকানে পেয়ে যাবেন।

3052 views Answered

Related Questions

Next steps