1 Answers
শহীদ ঐ ব্যক্তি, যাকে মুশরিকরা হত্যা করেছে। কিংবা যুদ্ধের মাঠে মৃত পাওয়া গেছে আর তার দেহে চিহ্ন রয়েছে। কিংবা মুসলমানরা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং তাকে হত্যা করার কারণে দিয়াত ওয়জিব হয়নি। কিভাবে মৃত্যুবরণ করলে শহিদ হয় এবং মৃত্যুর পর সে কিভাবে কতটুকু মর্যাদা ভোগ করবে সেটাও বলে দেয়া হয়েছে পবিত্র কুরআন ও হাদিসে। কাজেই শহীদের মর্যাদা পেতে হলে প্রথমে তাকে আল্লাহ, নবী-রাসূল, বেহেশত-দোজখ, ফেরেশতা, পুলসিরাত, আসমানি কিতাব, কিয়ামত ইত্যাদির ওপর বিশ্বাস স্থাপন করে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আল্লাহ পবিত্র কুরআনের সূরা ইমরানের ১৬৯ নাম্বার আয়াতে ঘোষণা করেছেন, আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে কোরো না বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত। সূরা মুহাম্মদের ৪ নাম্বার আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর পথে শহিদ হয় আল্লাহ কখনোই তাদের কর্ম বিনষ্ট করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ ঐ ব্যক্তির জন্য জামিন হয়ে যান যিনি তার রাস্তায় বের হয়। তাকে শুধুমাত্র আমার রাহে জিহাদই এবং আমার রাসূলের উপর বিশ্বাসই বের করেছে। আল্লাহ তার জন্য দায়িত্ব নিয়েছেন যে, যদি সে মারা যায় তবে তাকে জান্নাত দিবেন অথবা সে যা কিছু গনীমতের মাল পেয়েছে এবং সওয়াব পেয়েছে তা সহ তাকে তার সে ঘরে ফিরে পৌঁছিয়ে দিবেন যেখান থেকে বের হয়েছে। (বুখারী: ৩১২৩; মুসলিম: ১৮৭৬) অর্থাৎ শহীদ হতে চাইলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যারা আল্লাহর পথে যুদ্ধ করে। অতঃপর (দুশমনদের) হত্যা করে এবং (নিজেরা) নিহত হয় তারাই শহীদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy